মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

লঘুচাপের প্রভাবে বৃষ্টি, স্বাভাবিক জনজীবন ব্যাহত

লঘুচাপের প্রভাবে বৃষ্টি, স্বাভাবিক জনজীবন ব্যাহত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দুপুর থেকেই রাজধানীজুড়ে চলছে মুষলধারে বৃষ্টি। হঠাৎ ভারী বর্ষণে স্থবির হয়ে পড়েছে ঢাকার স্বাভাবিক জনজীবন।

মিরপুর, মালিবাগ, কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসফেরত মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ।

আজ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানী ঘুরে এই চিত্র দেখা গেছে। আবহাওয়া অফিস বলছে, এই বৃষ্টিপাত চলবে আরও অন্তত চারদিন।

আষাঢ়ের শেষভাগে এসে চেনারূপে হাজির বর্ষা। দুপুর গড়াতেই কালচে মেঘে ঢাকা পড়ে রাজধানীর আকাশ। এরপরই শুরু হয় তীব্র বজ্রপাতসহ মুষলধারার বৃষ্টি।

লঘুচাপের প্রভাবে হওয়া এই টানা বর্ষণে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ঢাকার চিরচেনা সড়কগুলো রূপ নেয় এক একটি ছোটখাটো খালে। মালিবাগ, শান্তিনগর, গ্রিন রোড ও মিরপুরের বিভিন্ন গলিতে হাঁটু সমান পানি জমে তৈরি হয় তীব্র জলজট।

হঠাৎ এই বৃষ্টিতে সবচেয়ে বিপাকে পড়েন দুপুরের শিফটের স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসফেরত নগরবাসী। গণপরিবহনের তীব্র সংকটে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় তাদের।

এদিকে বৃষ্টির তোড়ে থমকে গেছে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবিকা। দিনমজুর, হকার ও রিকশাচালকরা বৃষ্টির কারণে কাজে বের হতে পারছেন না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিপাত সহজে থামছে না। আগামী অন্তত আরও চার দিন রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

জলাবদ্ধতার দীর্ঘ দিনের এ সংকটের স্থায়ী সমাধান চান নগরবাসী।

আরও

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জাতীয়

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত...

২০২৬-০৭-০৭ ১৭:২৮

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার শঙ্কা

জাতীয়

৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার শঙ্কা

দেশের সব প্রধান নদ-নদী এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-প...

২০২৬-০৭-০৭ ১৭:২২

প্রধানমন্ত্রীর সফরে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

জাতীয়

প্রধানমন্ত্রীর সফরে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেওয়া হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী এক থেকে...

২০২৬-০৭-০৭ ১৬:২৫

স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশই জনগণকে নিজ পকেট থেকে বহন করতে হয়: ডা. জুবাইদা রহমান

জাতীয়

স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশই জনগণকে নিজ পকেট থেকে বহন করতে হয়: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর অবহেলা ও জবাবদিহিতার অভাবে ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

২০২৬-০৭-০৭ ১৩:০০

অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে শেষ হবে সব ধাপ: তথ্য উপদেষ্টা

জাতীয়

অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন, ২০২৭ সালের অক্টোবরের মধ্যে শেষ হবে সব ধাপ: তথ্য উপদেষ্টা

আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং ২০২৭ সালের অক্টোবরের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করা হবে বলে...

২০২৬-০৭-০৭ ১২:৪৮