মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কুষ্টিয়ায় জ্বালানি সংকটে সেচ ব্যাহত, কৃষকরা চরম বিপাকে

কুষ্টিয়ায় জ্বালানি সংকটে সেচ ব্যাহত, কৃষকরা চরম বিপাকে

কুষ্টিয়া জেলায় পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না থাকায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সেচ কার্যক্রমে ব্যবহৃত ডিপ টিউবওয়েল ও শ্যালো মেশিন চালাতে না পারায় কৃষকরা পড়েছেন চরম দুর্ভোগে।

জেলার বিভিন্ন উপজেলার মাঠে দেখা গেছে, বোরো ধানসহ অন্যান্য ফসলের জমিতে প্রয়োজনীয় সেচ দিতে পারছেন না অনেক কৃষক। অনেকে উচ্চমূল্যে তেল কিনতে বাধ্য হচ্ছেন, যা উৎপাদন খরচ বাড়াচ্ছে। কৃষক রুকমান হোসেন বলেন, ‘ডিজেল না পেলে জমিতে পানি দেব কীভাবে? ফসল নষ্ট হলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে।’

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান ক্যানালে পানি থাকলেও শাখা ক্যানেলের সামনে ও পার্শ্ববর্তী জমিতে তামাক চাষের কারণে ধান চাষিরা সেচের পানি পাচ্ছেন না। স্থানীয় কৃষক জাহিদুল ইসলাম জানান, জনপ্রতি দুই লিটার করে ডিজেল পাওয়া যাচ্ছে, প্রয়োজন ১০ লিটার। লাইনে দাঁড়িয়ে তেল পাওয়াতেও দিনের অধিকাংশ কাজ স্থগিত হয়ে যাচ্ছে।

পাম্প মালিকদের দাবি, পর্যাপ্ত তেল না পাওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে, তবে চাহিদার তুলনায় কিছু পরিমাণ তেল প্রদান করছেন।

কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার ৬টি উপজেলায় মোট ২৬,২৭৮টি পাম্প রয়েছে। এর মধ্যে ৪,২০১টি বিদ্যুতচালিত, ২২,০৭৭টি ডিজেলচালিত, যা ৮৮,৭৪৮ হেক্টর জমিতে সেচের কাজ করছে।

উপ-পরিচালক শওকত হোসেন ভুঁইয়া বলেন, ‘কৃষকরা যাতে ঠিকমতো সেচ দিতে পারে, এজন্য জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করেছি। ডিজেল সরবরাহে তৎপর রয়েছি।’

তবে মাঠ পর্যায়ের বাস্তবতার সঙ্গে অফিসের বক্তব্য মিলছে না। স্থানীয়রা বলছেন, তেল সংকট দ্রুত সমাধান না হলে কৃষিতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে এবং খাদ্য উৎপাদনেও ঘাটতি দেখা দিতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও

নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটারকে ৪০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটারকে ৪০ হাজার টাকা জরিমানা

নড়াইলের কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্য মোড়কজাত নিবন্ধন সনদপত্র ছাড়া ড্...

২০২৬-০৭-০৭ ১৩:২২

প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল

সারা দেশ

প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল

প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও এম আর খান কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান খান (আলহাজ্ব এম আর খ...

২০২৬-০৭-০৭ ০০:৪০

খুঁটি হেলে পড়ে চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

সারা দেশ

খুঁটি হেলে পড়ে চার উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন মূল লাইনের একটি খুঁটি হেলে পড়ায় জেলার চারটি উপজে...

২০২৬-০৭-০৬ ২৩:১৭

গাইবান্ধার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামী নোবেলকে ঢাকায় গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামী নোবেলকে ঢাকায় গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান আসামি নোবেল মিয়া (১৮) নামের এক যুবককে ঢাকায় গ্র...

২০২৬-০৭-০৬ ২১:০৮