শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

‘কত রাত একা কেঁদেছি’—সেলিনা জেটলি ভাগ করলেন মানসিক যাত্রার গল্প

‘কত রাত একা কেঁদেছি’—সেলিনা জেটলি ভাগ করলেন মানসিক যাত্রার গল্প

অভিনেত্রী সেলিনা জেটলি ব্যক্তিগত জীবনে টালমাটাল সময় পার করছেন। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এবং চলমান বিচ্ছেদের মামলার পাশাপাশি, ২০২৪ সাল থেকে আরব আমিরশাহীতে তার ভারতীয় সেনাবাহিনীর ভাই আটক রয়েছেন। এসবের মধ্যে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও, তিনি নিজেকে ধীরে ধীরে সেরে তুলছেন।

সেলিনা সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “এমন দিন কেটেছে, যখন আমি একা একা কেঁদেছি। বুকের ভিতর হু হু করেছে, মনে হয়েছে এই লড়াই ছেড়ে পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কিন্তু আমি থামিনি। বরং নিজের সঙ্গে একাত্ম হয়ে শান্তি খুঁজেছি।”

তিনি আরও বলেন, “যদি আমাকে হাসতে, ভালো খাবার খেতে, সুন্দর পোশাক পরে দেখেন, বুঝবেন এটি সহজ পথ ছিল না। এই হাসি অর্জন করেছি। নিজের কাছে ফিরে এসে নিজেকে সারিয়ে তোলা প্রয়োজন।”

সেলিনা ১৪ বছর ধরে রুপোলি পর্দা থেকে দূরে আছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১১ সালের ‘থ্যাঙ্ক ইউ’ ছবিতে।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯