বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ক্রেতাদের ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ নেওয়ায় আড়ংকে আইনি নোটিশ

ক্রেতাদের ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ নেওয়ায় আড়ংকে আইনি নোটিশ

সুপ্রিম কোর্টের এক আইনজীবী আড়ংকে শপিংয়ের পর ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করতে আইনি নোটিশ পাঠিয়েছেন।

রোববার (১৫ মার্চ) আইনজীবী সাদ্দাম হোসেন অভি রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

আইনজীবীর মতে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিচ্ছে, যা দেশের আইনের পরিপন্থী। এর ফলে ক্রেতারা অর্থ ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

নোটিশে আড়ংকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে ব্যাগ প্রদান নিশ্চিত করতে হবে।

আরও

ফ্যামিলি কার্ড নারী সদস্যকে কেন দেয়া হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী

জাতীয়

ফ্যামিলি কার্ড নারী সদস্যকে কেন দেয়া হচ্ছে জানালেন প্রধানমন্ত্রী

আগামী চার বছরের মধ্যে দেশব্যাপী চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

২০২৬-০৪-০১ ১৬:৫৬

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান : বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

জাতীয়

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান : বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্...

২০২৬-০৪-০১ ১১:৫৬

মধ্যপ্রা‌চ্যে চলমান সংঘাতে প্রবাসী শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়‌ছে

জাতীয়

মধ্যপ্রা‌চ্যে চলমান সংঘাতে প্রবাসী শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে পড়‌ছে

গালফ অঞ্চলে চলমান সংঘাতের প্রভাব পড়েছে প্রবাসী শ্রমিকদের জীবনে। কাজ চালু থাকলেও নিরাপত্তা ঝুঁকি, আয় কমে যাওয়া এবং দ্রব্য...

২০২৬-০৪-০১ ১০:০১

জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

জাতীয়

জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ

সরবরাহ সংকটের কারণে জ্বালানি খাতে চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

২০২৬-০৪-০১ ১০:০০