মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) শীর্ষ নেতারা রাতারাতি নিজেদের বিএনপিপন্থী দাবি করে ব্যাংকটিতে নতুন সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, এই ভোল্ট পাল্টানো নেতারা খুলনা অঞ্চলের বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কতিপয় নেতার সঙ্গে আঁতাত করে বদলি বাণিজ্য, জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের হয়রানি এবং চরিত্র হননে মেতে উঠেছেন।

অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের ৯ মার্চ গঠিত আওয়ামীপন্থী সিবিএ (জাতীয় শ্রমিক লীগ) কমিটির কার্যকরী সভাপতি মো. ইসমাইল হোসেন শেখ পট পরিবর্তনের পর নিজেকে বিএনপিপন্থী রূপালী ব্যাংক কর্মচারী সংঘের নেতা হিসেবে দাবি করছেন।

একই কমিটির সহ-সভাপতি মো. ইউনুস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ আহমেদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রুবেল ফকির এবং প্রচার সম্পাদক মো: আদম শেখও রাতারাতি নিজেদের রাজনৈতিক খোলস বদলে বিএনপিপন্থী সেজেছেন।

ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ, নীতি-আদর্শহীন এই আওয়ামী সিন্ডিকেটটিকে পর্দার আড়াল থেকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন রূপালী ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের বর্তমান বিভাগীয় প্রধান রোকনুজ্জামান। উল্লেখ্য, রোকনুজ্জামান তৎকালীন বরিশাল জোনাল অফিসে থাকাকালীন আওয়ামীপন্থী সংগঠন 'বঙ্গবন্ধু পরিষদ'-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

স্থানীয়দের দাবি, আওয়ামী সরকারের আমলে এই রোকনুজ্জামান এবং উল্লিখিত সিবিএ নেতারা মিলে বিরোধী মতাদর্শের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চরম জুলুম ও হয়রানি চালিয়েছিলেন। অথচ দেশের পট পরিবর্তনের পর আবারও তারাই হাত মিলিয়ে ভোল্ট পাল্টে নতুন করে জাতীয়তাবাদী ঘরানার ও সাধারণ কর্মকর্তাদের বদলি ও প্রশাসনিক হয়রানির জালে জড়াচ্ছেন।

আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে যারা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের কোণঠাসা করে রেখেছিলেন, সরকার পতনের পরও তাদের এমন দাপট ও সিন্ডিকেট বাণিজ্যে রূপালী ব্যাংকের খুলনা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যাংকের স্বাভাবিক কাজের পরিবেশ ফিরিয়ে আনতে এবং এই সুবিধাবাদী ও নীতিহীন চক্রের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

অর্থনীতি

আইসিসিবিতে তিন মেলা ঘিরে বাড়ছে ব্যবসায়িক যোগাযোগ ও কেনাবেচা

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে চলছে আন্তর্জাতিক বাণিজ্য, চামড়াজাত পণ্য ও গাড়ি কেনাবেচ...

২০২৬-০৯-২৬ ১৬:৩৮

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

অর্থনীতি

মেটলাইফের সঙ্গে অষ্টমবার চুক্তি নবায়ন করল এনআরবি ব্যাংক

ক্রেডিট কার্ড গ্রাহকদের বীমা সুরক্ষা সুবিধা অব্যাহত রাখতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে অষ্টমবারের মতো চুক্তি নবায়ন করেছে এনআ...

২০২৬-০৯-২৬ ১৬:২৫

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

অর্থনীতি

ফাউন্ডার্স ডে উপলক্ষে সকল আউটলেটে ২৬% ডিসকাউন্ট দিচ্ছে এপেক্স

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী, তার দীর্ঘদিনের অবদান ও দূরদর্শী চিন্...

২০২৬-০৯-২৬ ১৪:১৮

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

অর্থনীতি

৮০০–৯০০ গ্রামের ইলিশের কেজি ১৫০০, কেজির ওপরে ২২০০ টাকা

রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে।...

২০২৬-০৯-২৫ ১২:০১

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

অর্থনীতি

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুন ১৬০ টাকা কেজি!

একদিকে বৃষ্টি অন্যদিকে পরিবহন খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। বাজারে সবচেয়ে বেশি দামি সবজির তা...

২০২৬-০৯-২৫ ১১:৫৮

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

অর্থনীতি

দেশে চার ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত এসব ব্যাংককে লেটার অব ইনটেন...

২০২৬-০৯-২৪ ১৯:০১