রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

গুড নিউজ

কায়রোতে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

কায়রোতে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

মিশরের কায়রোতে বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দূতাবাস প্রাঙ্গণে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে দূতাবাসের সম্মেলনকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। 

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, নির্যাতিত মা-বোন, আহত বীর মুক্তিযোদ্ধা এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

দিবসটি উপলক্ষে পাঠানো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা।

আলোচনা পর্বে রাষ্ট্রদূত সামিনা নাজ বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সম্ভ্রমহানি হওয়া মা-বোনদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৪৭ সালের পর দীর্ঘ ২৩ বছরের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, যা বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়।

রাষ্ট্রদূত ২৫ মার্চের গণহত্যাকে জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার সুপরিকল্পিত অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তিনি বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার কথা তুলে ধরে দেশকে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রবাসীসহ সব নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ বছর সীমিত পরিসরে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে বলে জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরও

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

গুড নিউজ

চাকরি নয়, আধুনিক কৃষিতেই সফল সোনারগাঁয়ের রমজান

মাটিতে নয়, পুকুরপাড়ের মাচায় ঝুলছে সারি সারি তরমুজ। কোনোটি কালো, কোনোটি হলুদ; ছোট-বড় নানা আকারের ফল নজর কাড়ছে পথচারী ও স্...

২০২৬-০৯-১২ ১৬:১৮

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

গুড নিউজ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর। যুক্তরাজ্যের ম্য...

২০২৬-০৮-৩১ ২২:৪৬

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

গুড নিউজ

বন্ধুকে লেখা মহাত্মা গান্ধীর ৬৮৮টি বার্তা ১৬ কোটি রুপিতে বিক্রি

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা নিলামে ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি...

২০২৬-০৮-২৪ ১৭:৩২

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

গুড নিউজ

চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

বাংলাদেশ সবসময় অনুকরণে বিশেষ আগ্রহী। নিজেরা সৃষ্টি করতে চেষ্টা কম। এবার অনুকরণ করা হয়েছে চীনের এসডিজি ভিলেজ আইডিয়া। দেশট...

২০২৬-০৮-১৪ ১৫:৪৩

হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

গুড নিউজ

মেজর জেনারেল প্রফেসর ডা. মো. আনিসুর রহমান হাওলাদার হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে অবহেলা নয়, প্রয়োজন দ্রুত চিকিৎসা

হাঁটু আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ জয়েন্ট। হাঁটা, দৌড়ানো, সিঁড়ি ভাঙা থেকে শুরু করে খেলাধুলা-প্রতিটি দৈনন্দিন কর্...

২০২৬-০৮-০৩ ২০:১৩