শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

জয়া আহসানের ইউটিউব চ্যানেলে যা দেখা যাবে

জয়া আহসানের ইউটিউব চ্যানেলে যা দেখা যাবে

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান পর্দার কাজের পাশাপাশি ব্যক্তিগত কাজেও ব্যস্ত থাকেন। মডেলিং, ফটোশুট ছাড়াও ফার্মিংয়ে সময় দেন অভিনেত্রী। বলা চলে, মাটির কাছেই থাকতে পছন্দ করেন; আর এ নিয়ে ভাসেন প্রশংসায়।

এরই মধ্যে শোনা যাচ্ছে, ভক্তদের মাঝে নতুনভাবে হাজির হবেন এই অভিনেত্রী। মূলত, ইউটিউবে চ্যানেল খুলেছেন এই তারকা, তবে তার উদ্দেশ্য বিশেষ। 

চ্যানেলটি খুলেছিলেন বেশ সপ্তাহখানেক আগেই। নিজের কিছু সাঁজ-আশাকের ভিডিও তাতে শেয়ার করতেন। সাবস্ক্রিপশনও খুব বেশি নয়, তাতে বোঝা যায় চ্যানেলটি নতুনই খোলা। এবার শোনা যাচ্ছে, এই চ্যানেলটি নিয়ে এক বিশেষ কার্যক্রম চালাবেন তিনি। সদ্য সংবাদ মাধ্যমে ইউটিউব চ্যানেলটি নিয়ে অভিনেত্রী জানিয়েছেন নানা কথা।

জানা গেছে, ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন জয়া। বলেছেন, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফরম।

অভিনেত্রী এও জানান, পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এতদিন ভক্তদের কাছে অজানাই ছিল। এছাড়াও প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে তুলে ধরবেন বলে জানিয়েছেন।

এমন খবরের পর তার ভক্তদের ধারণা, অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরও জোরালো করতে এমন উদ্যোগ অভিনেত্রীর।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯