মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জ্বালানি সংকটে অর্থনীতিতে চাপ, নিরবচ্ছিন্ন সরবরাহ চান ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

জ্বালানি সংকটে অর্থনীতিতে চাপ, নিরবচ্ছিন্ন সরবরাহ চান ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে এই সংকট মোকাবিলায় ব্যবসায়ীরা সরকারের কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী জানান, শিল্প উৎপাদন সচল রাখতে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা। বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত সহজ করতে ই-ভিসা চালুর দাবিও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং করের আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। এছাড়া মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং বাণিজ্যে গতি আনতে দ্রুত গভীর সমুদ্রবন্দর চালুর আহ্বান জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে তাদের সমস্যার কথা শুনেছেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। ইতোমধ্যে কিছু সমস্যার সমাধান হয়েছে, বাকি বিষয়গুলোও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ বিভিন্ন শিল্পখাতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০