বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জুলাইযোদ্ধারা মাসে কত টাকা ভাতা পাবেন?

জুলাইযোদ্ধারা মাসে কত টাকা ভাতা পাবেন?

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন জুলাইযোদ্ধাদের ক, খ ও গ এই তিন শ্রেণিতে গেজেটভুক্ত করা হয়েছে। গেজেটভুক্ত এসব জুলাইযোদ্ধাকে মোট ১৪৩৬৯ জনের মধ্যে ১৩৩৪৪ জন প্রতি মাসে তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৮জুন) বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান।

সংরক্ষিত নারী সংসদ সদস্য রোকেয়া বেগম প্রশ্ন রেখে বলেন, সারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আহত প্রায় ৩০ হাজার যোদ্ধার চিকিৎসা পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক ভাতার বিষয়ে সরকারের কোনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী?

জবাবে আহমেদ আযম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানি ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত জুলাইযোদ্ধাদের মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব মোতাবেক উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট দেশের মিশনসমূহ বিদেশে চিকিৎসা কার্যক্রম তদারকি করছে। এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় পাঠানো হয়েছে, এর মধ্যে ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের নিমিত্ত আগ্রহী ৩২৪১ জনের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মাসিক সম্মানি ভাতা প্রসঙ্গে তিনি বলেন, জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪৩৬৯ জনের মধ্যে ১৩৩৪৪ জন জুলাইযোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক একাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানি ভাতা (ক-শ্রেণি প্রতিজন ২০,০০০ টাকা, খ-শ্রেণি প্রতিজন ১৫,০০০ টাকা, গ-শ্রেণি প্রতিজন ১০,০০০ টাকা হারে) দেওয়া হচ্ছে। অবশিষ্ট জুলাইযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭