শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ত্বকের রোগ, সুরক্ষায় যা করবেন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ত্বকের রোগ, সুরক্ষায় যা করবেন

 

 

নিয়মিত প্রসাধনী বদলেও কমছে না ত্বকের ক্ষতিকারক র‌্যাশ ও প্রদাহ? পরিবেশবিদরা বলছেন, কেবল জীবনযাত্রার ভুল নয়—আপনার ত্বকের এই সমস্যার নেপথ্যে রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত তাপমাত্রা ও পরিবেশ দূষণের কারণে দ্রুত রূপ পাল্টাচ্ছে ত্বকের নানা জটিল ব্যাধি।

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু তাপমাত্রা, বৃষ্টিপাত বা পরিবেশেই সীমাবদ্ধ নয়—এর প্রত্যক্ষ ছাপ পড়ছে মানুষের ত্বকেও। কারণ, মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গ ও বাহ্যিক পরিবেশের মধ্যে প্রথম সুরক্ষাবলয় হিসেবে কাজ করে ত্বক। ফলে তাপমাত্রা, আর্দ্রতা, সূর্যালোক ও দূষণের সংস্পর্শে সরাসরি আসে এই অঙ্গটি। সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের সঙ্গে ত্বকের রোগের প্রকোপ ও তীব্রতার প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে।

ইউরোপিয়ান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি কংগ্রেস ২০২৬-এ উপস্থাপিত এক গবেষণায় পৃথিবীর ১৩৬টি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে অংশ নেওয়া ৪২.৬ শতাংশ দেশই এই দাবির পক্ষে মতামত দিয়েছে।

গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে হিট র‌্যাশের কথা। জলবায়ু-সম্পর্কিত পরিবর্তনের কথা উল্লেখ করা ৫৮টি দেশের মধ্যে ৮১ শতাংশ দেশেই হিট র‍্যাশ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। পাশাপাশি ৭৫.৯ শতাংশ দেশে প্রদাহজনিত ত্বকের সমস্যা বেড়েছে।

 

পরিবেশবিদদের মতে, তাপমাত্রা ও আর্দ্রতা বাড়লে ঘাম এবং ত্বকের অস্বস্তি বাড়ে। অন্যদিকে অতিরিক্ত গরম ও বায়ুদূষণ ত্বকের প্রদাহ উসকে দেয়। আবার তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে গেলে মশা, টিক (কীটপতঙ্গ) ও অন্যান্য রোগবাহক প্রাণীর মাধ্যমে সংক্রামক ব্যাধি দ্রুত ছড়ায়।

তবে জলবায়ু পরিবর্তনের এই প্রভাব সব দেশে সমান নয়। গবেষণায় দেখা গেছে, নিম্ন আয়ের দেশগুলোর ৫৫.৬ শতাংশ এবং নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর ৫২.৫ শতাংশ জলবায়ু-সম্পর্কিত ত্বকের রোগ বৃদ্ধির কথা জানিয়েছে। বিপরীতে উচ্চ-মধ্যম আয়ের দেশে এই হার ৪৩.৮ শতাংশ এবং উচ্চ আয়ের দেশে মাত্র ২৮.৩ শতাংশ।

আরও

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

ফিচার-লাইফস্টাইল

আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: একবার বলুন, ‘তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ’

সংসার- ছোট্ট একটি শব্দ। অথচ এর ভেতরে লুকিয়ে থাকে কত শত গল্প! ভালোবাসা, অভিমান, হাসি-কান্না, দায়িত্ব, ত্যাগ আর একসঙ্গে পথ...

২০২৬-০৯-২০ ২০:৪৩

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

ফিচার-লাইফস্টাইল

কাশের রাজ্যে একদিন, ঢাকার কাছেই ১৩ গন্তব্য

নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে দুলছে শুভ্র কাশফুল। শহরের কোলাহল পেরিয়ে এমন দৃশ্যের দেখা পেতে খুব দূরে যেতে হবে না। ঢা...

২০২৬-০৯-১৯ ২০:২০

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

ফিচার-লাইফস্টাইল

বনসাই: টবে বেড়ে ওঠা জীবন্ত শিল্প

প্রাচীন চীনা শব্দ ‘পেনজাই’ থেকে জাপানি ‘বনসাই’ শব্দের উৎপত্তি। বনসাই করতে ব্যবহৃত ট্রের মতো পাত্রকে সাধারণভাবে ‘বন’ বলা...

২০২৬-০৯-১৯ ১৮:১০

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ফিচার-লাইফস্টাইল

ছুটির আনন্দে বাধা অফিসের চিন্তা, বের হওয়ার উপায় কী?

ছুটি মানেই অফিসের ব্যস্ততা থেকে সাময়িক মুক্তি। পাহাড়, সমুদ্র কিংবা প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিকভাবে সতেজ হওয়ার সুযো...

২০২৬-০৯-১৮ ১৯:৩১