শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে জার্মানি ও ডেনমার্কের সমর্থন চেয়েছে ঢাকা।

বুধবার (১১ মার্চ) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মানি ও ডেনমার্কের রাষ্ট্রদূতের পৃথক সৌজন্য সাক্ষাতে এই সমর্থন চাওয়া হয়।

রাজধানীতে অনুষ্ঠিত এই সাক্ষাতে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার প্রতিমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষে রাষ্ট্রদ্বয়ের সমর্থন প্রত্যাশা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণে তাকে উষ্ণ অভিনন্দন জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

প্রতিমন্ত্রী দুই দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নয়নমূলক অংশীদারিত্ব, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদের গতিশীলতা ও অভিবাসনের মতো বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) আলোচনার সূচনার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের পথ খুঁজে বের করার বিষয়েও তারা একমত হন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এই সংকটের টেকসই সমাধান রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, দ্রুত ও মর্যাদার সঙ্গে প্রত্যাবাসনের মধ্যেই নিহিত রয়েছে।

বৈঠক শেষে উভয় রাষ্ট্রদূত দীর্ঘস্থায়ী এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরও

বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মীর জানাজা সম্পন্ন

জাতীয়

বাহরাইনে নিহত বাংলাদেশি কর্মীর জানাজা সম্পন্ন

সম্প্রতি বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি কর্মী এস এম তারেকের জানাজা সম্পন্ন হয়েছে।

২০২৬-০৪-০৩ ২২:৩৭

শিশুদের অনলাইনে ক্লাস নেওয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে : জামায়াত আমির

জাতীয়

শিশুদের অনলাইনে ক্লাস নেওয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে : জামায়াত আমির

শিশুদের অনলাইনে ক্লাস নেওয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

২০২৬-০৪-০৩ ২২:৩৫

প্রধানমন্ত্রী জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে

জাতীয়

প্রধানমন্ত্রী জাইমা রহমানকে নিয়ে সিনেমা হলে

প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানী...

২০২৬-০৪-০৩ ২১:৪৫

গৃহস্থালী গ্রাহকদের ‘গ্যাস বুস্টার’ ব্যবহার না করার সতর্কবার্তা

জাতীয়

গৃহস্থালী গ্রাহকদের ‘গ্যাস বুস্টার’ ব্যবহার না করার সতর্কবার্তা

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গৃহস্থালী গ্রাহকদের ‘গ্যাস বুস্টার’ বা গ্যাস টানার মেশিন ব্যবহার না করার অ...

২০২৬-০৪-০৩ ১৭:২৯

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ড্রাইভিং লাইসেন্স নিয়ম কঠোরীকরণ

জাতীয়

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ড্রাইভিং লাইসেন্স নিয়ম কঠোরীকরণ

ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে উল্লেখিত শ্রেণি/ক্যাটাগরির বাইরে যানচালনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে...

২০২৬-০৪-০৩ ১৭:১৯