বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

জাবি ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন জাহান খাদিজা (২৫) কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ; ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবেল হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শারমীন জাহান খাদিজা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে।

গ্রেপ্তারকৃত ফাহিম আল হাসান (২২) কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে এবং ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

ওসি রুবেল হাওলাদার বলেন, নিহত জাহাবি শিক্ষার্থীর স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকায় এক চতুর্থ তলা ভবনের নিচ তলা থেকে শারমীনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের অ্যানা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

শিক্ষা-ক্যাম্পাস

এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মিলবে মাসে ৩৫০–৬০০ টাকা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ শুরু হয়েছে। ইতোমধ্যে তিনটি শিক্ষা বোর্ড ত...

২০২৬-১০-০৪ ১০:৩০

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

শিক্ষা-ক্যাম্পাস

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী...

২০২৬-১০-০৩ ১৮:৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় ১৬ দিনের লম্বা ছুটি

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজায় ১৬ দিনের লম্বা ছুটি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি মিলছে। সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্য...

২০২৬-১০-০৩ ১৮:০৯

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি : ১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

শিক্ষা-ক্যাম্পাস

মাদ্রাসায় অনিয়ম-জালিয়াতি : ১০ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

দেশের বিভিন্ন মাদ্রাসায় শৃঙ্খলাভঙ্গ, সহকর্মীকে মারধর, জাল শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার, বিধিবহির্ভূত নিয়োগ ও সরকারি নথি জা...

২০২৬-০৯-৩০ ১২:৩০

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক

শিক্ষা-ক্যাম্পাস

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক

গুণী শিক্ষকদের মর্যাদা ও সুযোগ বাড়াতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননা ১২ থেকে বাড়িয়ে ১০০ জনে উন্নীত করার সিদ্ধান্ত নি...

২০২৬-০৯-২৮ ১৫:০৮