শুক্রবার, ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইটের সঙ্গে পুড়েন শ্রমিকরাও, ইটভাটায় খাটেন নারী-শিশুরাও

ইটের সঙ্গে পুড়েন শ্রমিকরাও, ইটভাটায় খাটেন নারী-শিশুরাও

ভোরের আলো ফোটার আগেই কাজে নামতে হয় ১৪ বছরের মিনহাজকে। কাঁচা ইট তৈরির পাশাপাশি মাথায় বহন করে দিনভর আগুনের চুল্লির পাশেই কাটে তার শৈশব। কয়েক মাস আগে তীব্র তাপে অজ্ঞান হয়ে পড়েছিল সে। চিকিৎসা তো দূরের কথা, সেদিনের মজুরিও কাটা যায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম হওয়ায় পরদিনই আবার কাজে ফিরতে হয় তাকে। চট্টগ্রামের সাতকানিয়ার একটি ইটভাটায় কর্মরত মিনহাজের এক গল্পই তুলে ধরে এই খাতের শ্রমিকদের নির্মম বাস্তবতা।

খোঁজ নিয়ে জানা গেছে, মিনহাজের মতো এই খাতে জড়িত প্রতিটি শ্রমিকের জীবন এক অন্তহীন ঘাম আর শ্রমের গল্প। আমাদের আধুনিক সভ্যতার প্রতিটি অট্টালিকা গড়ে উঠেছে তাদের হাড়ভাঙা খাটুনিতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যাদের ত্যাগে পৃথিবী আজ এত সুন্দর, সেই মানুষগুলোই রয়ে গেছেন আড়ালে। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস বলতে আমরা যা বুঝি– ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবি আর শ্রমিকের মর্যাদার লড়াই– তা মিনহাজদের কানে এসে পৌঁছায় না।

তাদের কাছে তো প্রতিটি দিনই সংগ্রামের। সূর্য ওঠার আগেই যাদের জীবিকার সন্ধানে পথে নামতে হয়, আর সূর্যাস্তের পরেও যাদের বিশ্রাম জোটে না, তাদের কাছে ক্যালেন্ডারের লাল তারিখগুলো কোনো বিশেষ অর্থ বহন করে না। তাদের কাছে ‘অধিকার’ শব্দটির চেয়ে ‘পরদিনের খাবারের নিশ্চয়তা’ অনেক বেশি বড় সত্য।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলার ১৫টি উপজেলায় মোট ৪১৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৩৩৭টি অবৈধ, শতকরা হিসেবে যা প্রায় ৮২ শতাংশ। এসব অবৈধ ভাটায় কাজ করা শ্রমিকদের অধিকাংশই ঝুঁকিপূর্ণ পরিবেশে জীবন কাটাচ্ছেন।

সম্প্রতি সরেজমিনে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় কয়েকটি ইটভাটায় ঘুরে খোঁজ নেওয়া হয়েছে। দুই উপজেলায় বৈধ-অবৈধ মিলিয়ে শতাধিক ইটভাটা রয়েছে। এসব ভাটায় হাজার হাজার শ্রমিক ভোর থেকে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করলেও পান না ন্যায্য মজুরি, নেই স্বাস্থ্যসেবা বা নিরাপদ কর্মপরিবেশ। পরিবার-পরিজন নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তারা।

প্রতিটি ভাটায় আকারভেদে দেড়শ থেকে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। তাদের মধ্যে রয়েছে বিপুলসংখ্যক শিশু ও নারী শ্রমিক। ফলে শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আর নারীরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন। ইটভাটার চুল্লির তীব্র তাপ, বিষাক্ত ধোঁয়া ও ধুলাবালির মধ্যে কাজ করতে গিয়ে অনেক শ্রমিকই শ্বাসকষ্ট, চর্মরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। তবুও জীবিকার তাগিদে কাজ ছেড়ে যাওয়ার সুযোগ নেই তাদের।

সাতকানিয়া উপজেলার ইটভাটায় দেখা যায়, প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশুদের দিয়েও কাঁচা ইট শুকানো, ইট তৈরি, ট্রলিতে বহন এবং মাটি টানার মতো কঠিন কাজ করানো হচ্ছে। অনেক শিশু তাদের বাবা-মা বা মাঝিদের মাধ্যমে এখানে এসেছে। মৌসুমভিত্তিক শ্রমিক সংগ্রহের সময় শিশু ও নারী শ্রমিকদেরই বেশি টার্গেট করা হয়। কারণ তাদের মজুরি অপেক্ষাকৃত কম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাতকানিয়ার কেরানীহাট এলাকার চট্টগ্রাম ব্রিকস এবং পিপিএম ব্রিকসে দেখা যায় বৃষ্টির কারণে এদিন দুইটি ভাটায় সব শ্রমিক কাজে আসেননি। এর মধ্যে একটিতে কাজ করতে দেখা যায় মিনহাজকে।

পাশাপাশি ভাটায় রেহানা আক্তার নামের এক নারী শ্রমিকের গল্পও মিনহাজের মতোই করুণ। তিনি জানান, তার দুইটি ছোট সন্তান আছে। ধোঁয়া ও ধুলোর মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। কাজের নির্দিষ্ট হিসাব নেই, বেতনও প্রত্যাশা অনুযায়ী পান না। তবুও পরিবার চালাতে ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে।

ইটভাটার শ্রমিকদের অভিযোগ, দীর্ঘসময় কাজ করেও নির্ধারিত মজুরি পান না তারা। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কাজ করায় নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অথচ এসব বিষয়ে মালিকপক্ষের তেমন নজর নেই।

জানা গেছে, আন্তর্জাতিক শ্রম আইন ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ১২ বছরের কম বয়সি শিশুদের শ্রমে নিয়োগ নিষিদ্ধ। তবুও বাস্তবে ইটভাটাগুলোতে শিশু শ্রম ব্যাপকভাবে বিদ্যমান।

চট্টগ্রাম শ্রম আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশীদ রুবেল বলেন, ইটভাটার শ্রমিকদের মজুরি ও পরিবেশ অমানবিক। অনেক মালিক পরিবেশ আইন মানেন না, আবার শ্রমিকদের প্রাপ্য মজুরিও দেন না। মাঝি ও ব্যবস্থাপনার কারসাজির মাধ্যমে শ্রমিকদের শোষণ করা হয়। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে এবং শিশু শ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন তৌহিদুল আনোয়ার বলেন, ইটভাটার ধোঁয়া ও ধুলাবালি মানুষের শ্বাসতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। বিশেষ করে শিশুদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই কোনোভাবেই শিশুদের এই কাজে নিয়োজিত করা উচিত নয়।

সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কারখানায় শিশু ও নারী শ্রমিকদের কাজ করার বিষয়ে আমরা উপজেলা প্রশাসন জানি না। ইটভাটা মালিকরা আমাদের সঙ্গে এটি নিয়ে যোগাযোগ করে না। যদি কোনো শ্রমিক কোনো বিষয়ে অভিযোগ করেন, তখন আমরা সেবা দিতে চেষ্টা করি।

সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম বলেন, আমরা মালিক সমিতি বরাবরই শ্রমিকদের বেতন ও কাজের পরিবেশ নিয়ে সজাগ থাকি। যাতে কোনোভাবে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়।

আরও

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

সারা দেশ

শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা: স্ত্রী ও শ্যালক গ্রেপ্তার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে জামাইকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি স্ত্রী জেসমিন খাতুন (...

২০২৬-০৪-৩০ ২৩:১৬

চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচন,  দুই কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ

সারা দেশ

চার মাসের মধ্যে খুলনা চেম্বারের নির্বাচন, দুই কর্মকর্তাকে অব্যাহতির নির্দেশ

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে তাকে চার মাসের মধ্যে নির্বাচন সম্প...

২০২৬-০৪-৩০ ২২:৫৩

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সারা দেশ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা ও অভিনন...

২০২৬-০৪-৩০ ২০:৫৬

ফরিদপুরে ট্রাফিক আইন ও নৈতিকতা বিষয়ক সচেতনতা মূলক সভা

সারা দেশ

ফরিদপুরে ট্রাফিক আইন ও নৈতিকতা বিষয়ক সচেতনতা মূলক সভা

“ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে সড়ক নিরাপত্...

২০২৬-০৪-৩০ ২০:৪৪

রংপুরে ভূয়া এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র বিক্রয়কারী শিক্ষার্থী আটক

সারা দেশ

রংপুরে ভূয়া এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র বিক্রয়কারী শিক্ষার্থী আটক

অনলাইনে ভূয়া এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র বিক্রয়ের মাধ্যমে প্রতারণার সাথে জড়িত এক শিক্ষার্থীকে আটক করেছে রংপুর মহানগর গোয়ে...

২০২৬-০৪-৩০ ২০:৪২

চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক

সারা দেশ

চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক

যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক জালিয়াতি করে ৬ কোটি সাড়ে ৭৪ লাখ টাকা আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করেছেন প্রিন্টিং প্রেসের ম...

২০২৬-০৪-৩০ ২০:৩৯