বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরান যুদ্ধেও হেরে গেলেন নেতানিয়াহু: জনপ্রিয়তা কমেছে, বাজেট পাসে তৎপর সরকার

ইরান যুদ্ধেও হেরে গেলেন নেতানিয়াহু: জনপ্রিয়তা কমেছে, বাজেট পাসে তৎপর সরকার

ইরান যুদ্ধকে কাজে লাগিয়ে আবারও ক্ষমতায় আসার আশা করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ভেবেছিলেন, দেশটির জন্য ইরান সবচেয়ে বড় শত্রু হিসেবে গণ্য হওয়ায় তার ও লিকুদ পার্টির জনপ্রিয়তা বাড়বে। কিন্তু হিতে-বিপরীত পরিস্থিতি তৈরি হয়েছে।

যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে এবং ক্ষমতাসীনদের জনপ্রিয়তা কমেছে। দেশের আইন অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে জাতীয় বাজেট পাস করতে হবে। তা না হলে তিন মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে নির্বাচন করতে হবে। এই পরিস্থিতিতে আগাম নির্বাচন এড়াতে দ্রুত বাজেট পাস করাতে তৎপর হয়েছেন নেতানিয়াহু সরকার। কারণ, ভোট হলে বর্তমান পরিস্থিতিতে পরাজয়ের শঙ্কা রয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধের শুরুতে নেতানিয়াহু ভেবেছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর আগাম নির্বাচনের সুযোগ মিলবে। মার্চের শুরুতে লিকুদ পার্টির জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে ছিল। গাজা ইস্যু থেকে দৃষ্টি সরিয়ে ইরান প্রসঙ্গে কিছুটা জনসমর্থন পাওয়া গেলেও ভোটের অঙ্কে তা পরিবর্তন ঘটায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই নেতানিয়াহুর ভাবমূর্তি প্রশ্নের মুখে। টাইমস অব ইসরায়েলের জরিপ অনুযায়ী, লিকুদ পার্টি ১২০ আসনের মধ্যে ২৮ আসনই পাবে। জোটের মোট আসন হবে ৫১, যা সরকার গঠনের জন্য যথেষ্ট নয়।

দীর্ঘ যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে। প্রতি সপ্তাহে প্রায় ১৬ লাখ ডলারের ক্ষতি হচ্ছে, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে। মিত্রদের সমর্থন ধরে রাখতে সরকারকে অতিরিক্ত বরাদ্দ দিতে হচ্ছে অতি রক্ষণশীল ইহুদি দলগুলোর জন্য। বিশ্লেষকরা মনে করছেন, সময় বাড়িয়ে সরকার টিকিয়ে রাখাই এখন নেতানিয়াহুর প্রধান কৌশল।

আরও

হরমুজ প্রণালী পারাপারে টোল দিচ্ছে না মালয়েশিয়া

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী পারাপারে টোল দিচ্ছে না মালয়েশিয়া

মালয়েশিয়ার জাহাজগুলো হরমুজ প্রণালী পারাপারের জন্য কোনো ধরনের টোল দিচ্ছে না বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। রয়টার্স সং...

২০২৬-০৪-০১ ১৫:৩৪

যুদ্ধের জন্য প্রস্তুত নয় যুক্তরাজ্যের নৌবাহিনী: ব্রিটিশ নৌপ্রধান

আন্তর্জাতিক

যুদ্ধের জন্য প্রস্তুত নয় যুক্তরাজ্যের নৌবাহিনী: ব্রিটিশ নৌপ্রধান

যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে সরাসরি স্বীকার করেছেন দেশটির নৌবাহিনীর প্রধান (ফার্স্ট সি লর...

২০২৬-০৪-০১ ১৫:৩৪

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম বুধবার (১ এপ...

২০২৬-০৪-০১ ১২:০১

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল

আন্তর্জাতিক

ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হানল ইরানের মিসাইল

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার মিসাইল ছুড়েছে। যা সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চল ও বাণিজ্যিক রাজধানী তেলআব...

২০২৬-০৪-০১ ১১:৫৮

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা

আন্তর্জাতিক

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা

ইরানের রাজধানী তেহরানে নতুন করে ব্যাপক হামলা হয়েছে। বুধবার (১ এপ্রিল) ভোরে তেহরান ছাড়াও আহভাজ, সিরাজ, ইস্ফাহান, কারাজ এব...

২০২৬-০৪-০১ ১০:৫৫

ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

বললেন মার্কো রুবিও ইরান যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যখন যুদ্ধ শেষ হবে তখন ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ক পুনর্বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট...

২০২৬-০৪-০১ ১০:০৩