রোগান বলেন, “নির্বাচনের সময় ট্রাম্প যুদ্ধ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ এখন আমরা এমন এক যুদ্ধে জড়িত, যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা নেই।” তিনি এই যুদ্ধকে “স্রেফ পাগলামি” আখ্যা দিয়েছেন।
রোগান আরও উল্লেখ করেন, যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হয়ে পড়েছে। এতে মার্কিন জনগণ ও রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।
তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ইরানের হুমকি থেকে রক্ষা করছেন এবং এটি ‘আমেরিকা ফার্স্ট’ নীতির উদাহরণ।
জো রোগানের পডকাস্ট ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ রাজনৈতিক বিতর্ক, কৌতুক এবং জটিল বিষয় নিয়ে জনপ্রিয়। তার মন্তব্যের পর ভিডিও ও পডকাস্টের ক্লিপগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
সূত্র: রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড