বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে মার্কিন বি–১ বোমারু বিমান

ইরান উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যে মার্কিন বি–১ বোমারু বিমান

ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রেক্ষাপটে একটি মার্কিন বি–১ বোমারু বিমান যুক্তরাজ্যের ঘাঁটিতে অবতরণ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ১৪৬ ফুট দীর্ঘ মার্কিন বি–১ ল্যান্সার শুক্রবার সন্ধ্যায় যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে পৌঁছায়।

এর আগে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাষ্ট্রকে ওই ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ‘প্রতিরক্ষামূলক’ হামলা চালানোর অনুমতি দেন।

বিবিসি জানায়, শুরুতে তিনি ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এই সিদ্ধান্তে ‘তিনি যুক্তরাজ্যের ওপর সন্তুষ্ট নন’ এবং এর ফলে মার্কিন বিমানগুলোকে অতিরিক্ত সময় উড়তে হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার বলেন, ইরানের ওপর হামলা ‘নাটকীয়ভাবে বাড়তে যাচ্ছে’।

বোয়িংয়ের তথ্য অনুযায়ী, ৮৬ টন ওজনের বি–১ ল্যান্সার মার্কিন বিমানবাহিনীর দ্রুততম বোমারু বিমানগুলোর একটি, যার গতি ঘণ্টায় ৯০০ মাইলের বেশি। ‘দ্য বোন’ নামে পরিচিত এই বিমানে উন্নত রাডার, জিপিএস ও ইলেকট্রনিক জ্যামারসহ বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

সামরিক বিশ্লেষক জাস্টিন ক্রাম্প বিবিসিকে বলেন, বি–১ ল্যান্সার ‘বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বোমারু বিমান’ এবং এটি দ্রুত দীর্ঘ দূরত্বে বড় পরিমাণ অস্ত্র বহন করতে পারে।

তিনি বলেন, ‘আরএএফ ফেয়ারফোর্ড থেকে যাতায়াত করা অনেক বেশি কার্যকর।’

ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শনিবার অষ্টম দিনে পৌঁছেছে। রাতভর তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানায় বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সাইপ্রাসে আরএএফের আক্রোটিরি ঘাঁটিতে ড্রোন হামলার পর যুক্তরাজ্য সমালোচনার মুখে পড়েছে। তবে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, হামলায় সামান্য ক্ষতি হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে আকাশ প্রতিরক্ষা সক্ষমতাসম্পন্ন ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রয়্যাল নেভির দুটি ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার সাইপ্রাসে পৌঁছানোর কথা রয়েছে।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২