বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে শতাধিক মুসলিম স্বতন্ত্র প্রার্থীর জয়

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে শতাধিক মুসলিম স্বতন্ত্র প্রার্থীর জয়

ইংল্যান্ডের স্থানীয় কাউন্সিল নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য জয় হয়েছে।

ইসলামপন্থি-সংশ্লিষ্ট চাপগোষ্ঠী ‘দ্য মুসলিম ভোট (টিএমভি)’ সমর্থিত প্রার্থীদের মধ্যে শতাধিক স্বতন্ত্র কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

৭ মে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫ হাজার ৬৬ জন কাউন্সিলর নির্বাচিত হন। এর মধ্যে টাওয়ার হ্যামলেটসসহ বিভিন্ন এলাকায় মুসলিম স্বতন্ত্র প্রার্থীরা উল্লেখযোগ্য সংখ্যায় জয় পান। পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে লুৎফুর রহমানের ‘অ্যাসপায়ার’ দলের প্রার্থীরাও জয়ী হয়েছেন।

এর আগে বিভিন্ন কাউন্সিলে আরও কয়েক ডজন মুসলিম স্বতন্ত্র প্রতিনিধি দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনে চারজন মুসলিম স্বতন্ত্র এমপিও নির্বাচিত হন।

হেনরি জ্যাকসন সোসাইটির গবেষক এমা শুবার্টের প্রতিবেদনে বলা হয়, নির্বাচিত মোট কাউন্সিলরদের মধ্যে প্রতি ১০ জনে একজনের বেশি এমন প্রার্থী, যারা মুসলিম সম্প্রদায়ের ইস্যু বা পরিচয়ভিত্তিক রাজনীতিকে প্রচারণার কেন্দ্রীয় বিষয় হিসেবে ব্যবহার করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিজয়ীদের মধ্যে ১৩২ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ৩৫০ জন গ্রিন পার্টির হয়ে, ৮৪ জন লেবার পার্টির হয়ে এবং ছয়জন লিবারেল ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৬ দশমিক ৫ শতাংশ মুসলিম। দেশটিতে মুসলিম জনসংখ্যা গত দুই দশকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০০১ সালে এই হার ছিল ২ দশমিক ৭ শতাংশ, ২০১১ সালে ৪ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়, এবং বর্তমানে এটি প্রায় ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

লন্ডনে মুসলিম জনসংখ্যার হার তুলনামূলকভাবে বেশি, প্রায় ১৬ শতাংশ। স্কটল্যান্ড ও ওয়েলসে এটি প্রায় ২ শতাংশ এবং উত্তর আয়ারল্যান্ডে প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২