বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা জারি

হাম রোগীদের চিকিৎসায় বিশেষ নির্দেশনা জারি

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সব সরকারি হাসপাতালকে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণ করতে হবে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. আবু মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো হাসপাতাল হাম আক্রান্ত রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই রোগীকে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োজিত রাখতে হবে।

এতে আরও বলা হয়, ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের হাম রোগীদের পরিদর্শন করতে হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালে দর্শনার্থী প্রবেশেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভর্তিকৃত প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি হাসপাতালকে প্রতিদিনের হাম রোগীর তথ্য নিয়মিত এমআইএস সার্ভারে হালনাগাদ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি জরুরি সহায়তার জন্য একটি হটলাইন নম্বরও চালু করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ হওয়ায় দ্রুত রোগ শনাক্তকরণ, আইসোলেশন এবং যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই হাসপাতালগুলোকে বাড়তি সতর্কতা ও বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও

ঈদুল আজহা উপলক্ষ্যে যে নিরাপত্তা পরামর্শ দিলো পুলিশ

জাতীয়

ঈদুল আজহা উপলক্ষ্যে যে নিরাপত্তা পরামর্শ দিলো পুলিশ

আসন্ন পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য পরিকল্পিত ভ্রমণ, দ্রুত গতিতে চালাতে গাড়ি চালকদের তাগাদা না দেওয়...

২০২৬-০৫-২০ ১৭:১১

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

জাতীয়

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারে...

২০২৬-০৫-২০ ১৬:২৪

রোহিঙ্গাদের জন্য ৭১.০৫ কোটি মার্কিন ডলার সহায়তা আহ্বান

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৭১.০৫ কোটি মার্কিন ডলার সহায়তা আহ্বান

বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে জাতিসংঘ এবং এর অংশীদাররা নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। তার...

২০২৬-০৫-২০ ১৫:৩৬

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা : শিশির মনির

জাতীয়

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা : শিশির মনির

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া সিরিয়াস আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যা...

২০২৬-০৫-২০ ১৩:০৮

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

জাতীয়

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

রাজধানীতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার...

২০২৬-০৫-২০ ১৩:০৬

নির্ধারিত সীমানার মধ্যে হাট নিশ্চিতে ‘জিরো টলারেন্স’

জাতীয়

নির্ধারিত সীমানার মধ্যে হাট নিশ্চিতে ‘জিরো টলারেন্স’

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাট ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা মহা...

২০২৬-০৫-২০ ১০:৫৪