রবিবার, ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় জমি লিখে না দেওয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধায় জমি লিখে না দেওয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত আনোয়ারুল ইসলাম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসান পাড়া গ্রামের মৃত্যুর নজরুল ইসলামের ছেলে।

শনিবার ( ৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত শিমুলিয়া আক্তার শিউলি আসামি আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। প্রায় সময়ই আনারুল ইসলাম তার স্ত্রী শিমুলি আক্তার শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি প্রায়ই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এমন ঝগড়া বিবাদ এর মধ্যে শিউলি দুই শতক জমি ক্রয় করে টিনশেড ঘর নির্মাণ করে স্বামীসহ বসবাস করে আসছিলেন। এরপর শিউলির কাছ থেকে ওই দুই শতক জমি লিখে নেওয়ার জন্য আনোয়ারুল ইসলাম বিভিন্ন ভাবে নির্যাতন শুরু করে। একপর্যায়ে গত ২২ মে বিকেল সাড়ে ৩ টির দিকে আনোয়ারুল ইসলাম ও তার অজ্ঞাত ২ -৩ জন সহযোগী মিলে শিউলিকে শ্বাসরোধে হত্যার পর ঘটনাস্থলে লাশ ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় শিউলির ভাই নুরুল ইসলাম। বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা আত্মগোপন করে। আসামিদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। 
গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‍্যাব-১৩ সিপিসি-৩ এবং ঢাকা উত্তরা র‍্যাব-১ সিপিসি-১ যৌথ অভিযানের দল শনিবার (৬ জুন) দুপুরের দিকে জি এম পি, গাজীপুরের বাসন থানা এলাকার গোরস্থান জোনাকি স্টোরের সামনে অভিযান পরিচালনা করে আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামি আনোয়ারুল ইসলামকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি

সারা দেশ

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ (পুশইন) ঠেকাতে এবং সীমান্ত সুরক্ষা আরও নিশ্ছিদ্র করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কা...

২০২৬-০৬-০৬ ২২:২৯

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবে বাংলাদেশিরা

সারা দেশ

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবে বাংলাদেশিরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ পিছিয়ে এখন ৯৬তম, আগের সূচকে যা ছিল ৯৫তম। এই তালিকা অনু...

২০২৬-০৬-০৬ ২১:৫৪

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সারা দেশ

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লার সদর দক্ষিণে যাত্রীবাহী বাস এবং ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) রাত ৮...

২০২৬-০৬-০৬ ২১:৩৫

কোলা পিচ রোডে কাদার মরণফাঁদ: আহত অর্ধশতাধিক, স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার করলেন এমপিপুত্র ও বিএনপি নেতাকর্মীরা

সারা দেশ

কোলা পিচ রোডে কাদার মরণফাঁদ: আহত অর্ধশতাধিক, স্বেচ্ছাশ্রমে সড়ক পরিষ্কার করলেন এমপিপুত্র ও বিএনপি নেতাকর্মীরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা পিচ রোডে কাদামাটির কারণে সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। একটি বেসরকারি পুকুর ভরাটের কাজে ব্য...

২০২৬-০৬-০৬ ২১:০৫

গাইবান্ধায় চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আজাহার গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আজাহার গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় আজহার আলী (৪৮...

২০২৬-০৬-০৬ ২০:২৪

মীরসরাইয়ে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত এনজিও কর্মী ও ঋণগ্রহীতা পরিবারের সদস্যরা

সারা দেশ

মীরসরাইয়ে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ, আহত এনজিও কর্মী ও ঋণগ্রহীতা পরিবারের সদস্যরা

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ধুম ইউনিয়নের দক্ষিণ নাহেরপুর গ্রামে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে এনজিও কর্...

২০২৬-০৬-০৬ ২০:১৭