বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ফের তাহসান-মিথিলার বিয়ে চান ভক্তরা, ফেসবুকে ইভেন্ট

ফের তাহসান-মিথিলার বিয়ে চান ভক্তরা, ফেসবুকে ইভেন্ট

বাংলাদেশের একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলাকে পুনরায় একসঙ্গে দেখতে চান তাদের ভক্ত-অনুরাগীরা। সেই আবেগ ও চাওয়া থেকে সামাজিক মাধ্যম ফেসবুকে ‘তাহসান মিথিলার বিয়ে চাই’ শিরোনামে একটি পাবলিক ইভেন্ট খোলা হয়েছে। নেটদুনিয়ায় ইভেন্টটি নিয়ে তৈরি হয়েছে চর্চা ও কৌতূহল।

ফেসবুকে খোলা ওই ইভেন্টের তথ্য অনুযায়ী, ফারজানা রহমান নওরীন ও মুহাইমিনুল হক নামের দুই ফেসবুক ব্যবহারকারী ইভেন্টটি তৈরি করেছেন। সেখানে ইভেন্টের বিবরণীতে তারা লিখেছেন, ‘দুজনেই বাংলাদেশের সম্পদ, দুজনকে আমরা একসাথে দেখতে চাই।’ 

ইভেন্টটিতে স্থান হিসেবে রাজধানী ঢাকার শাহবাগ চত্বরের উল্লেখ রয়েছে; তারিখ দেওয়া হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। ইভেন্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে, তাতে প্রায় সাড়ে ২১ হাজার ব্যবহারকারী সাড়া দিয়েছেন এবং অসংখ্য নেটিজেন লাইক, কমেন্ট ও শেয়ার করে তাদের মতামত জানাচ্ছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে প্রেম থেকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবন শেষে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি। তাদের আইরা তেহরীম খান নামের একটি কন্যাসন্তান রয়েছে। 

তাহসান-মিথিলা দম্পতির সঙ্গে কন্যা আইরা (বাঁয়ে), মিথিলা-সৃজিত দম্পতির সঙ্গে কন্যা আইরা 

পরবর্তীতে ২০১৯ সালে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। বিচ্ছেদের পরও নিজেদের মধ্যে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখে সন্তানকে লালন-পালন করছেন তাহসান-মিথিলা। আবার অনেকদিন ধরে সৃজিতের সঙ্গে আগের মতো একসঙ্গে দেখা মেলে না মিথিলাকে। ধারণা, তাদের সংসারেও তৈরি হয়েছে দূরত্ব; যা গোপন রাখা হয়েছে।

অন্যদিকে ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মিথিলার প্রাক্তন তাহসান। কিন্তু বছর না ঘুরতেই বিচ্ছেদের পথ বেছে নেন তারা। তাদের সম্পর্কে দূরত্ব তৈরির অনেকদিন পর বিষয়টি প্রকাশ্যে আনেন শিল্পী।

বিয়ের দিনে প্রাক্তন জুটি তাহসান ও রোজা

সে হিসেবে বর্তমানে তাহসান-রোজা দুই মেরুতে অবস্থান করলেও নিজেদের জীবন নিয়ে ব্যস্ত তারা। অন্যদিকে মেয়েকে নিয়ে নিজের কাজেও ব্যস্ত থাকছেন মিথিলা। 

তবে এখন ভক্তরা চাইছেন, পুরনো স্মৃতির প্রতি টান থেকে তাহসান ও মিথিলা আবার একই সুতোয় গেঁথে যাক। তাই সামাজিক মাধ্যমে এমন ভিন্নধর্মী ইভেন্ট ও প্রতিক্রিয়া দেখা যায়।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২