রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা দেবে কে? প্রশ্ন আজহারীর

এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা দেবে কে? প্রশ্ন আজহারীর

 

পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণের পর হত্যা, কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা এবং কুমিল্লায় ১৩ বছরের শিশু অপ্রতিম হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ ও  মাওলানা মিজানুর রহমান আজহারী। পৃথক ফেসবুক পোস্টে তারা এসব ঘটনার বিচার, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৃশংসতা প্রতিরোধে রাষ্ট্র ও সমাজের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) শায়খ আহমাদুল্লাহ তার ফেসবুক পোস্টে লেখেন, পাবনার শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত। তিনি প্রশ্ন রাখেন, এই ভূখণ্ডকে আর কবে বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।

কলি ও অপ্রতিমের বাবা-মাসহ স্বজনরা যেন সুবিচার পান, সেই প্রত্যাশা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে তোলা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি । পাশাপাশি মাদক, কিশোর গ্যাংসহ যেসব কারণে এ ধরনের নৃশংসতার পথ তৈরি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধেও সামাজিক ও রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

 

মাওলানা মিজানুর রহমান আজহারী তার পোস্টে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, এমন এক নির্মমতার মুখে দাঁড়িয়ে আছি, যেখানে শিশুদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। তিনি প্রশ্ন রাখেন, এমন বিষাক্ত সমাজে সন্তানদের নিরাপত্তা কে দেবে এবং মানবিকতা ও বিবেকবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে কি না।

তিনি আরও বলেন, প্রতিটি শিশুর নিরাপদ শৈশব কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা।

আরও

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

অন্যান্য

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক খননকাজের সময় ১ হাজার ৩০০ বছরেরও বেশি পুরোনো একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে। মসজিদটির কিবলা দেয়...

২০২৬-০৯-১৬ ১২:১৬

মদিনায় হিজরতের পর মহানবী (সা.) প্রথম যে উপদেশ দিয়েছিলেন

অন্যান্য

মদিনায় হিজরতের পর মহানবী (সা.) প্রথম যে উপদেশ দিয়েছিলেন

হজরত আবদুল্লাহ ইবনে সালাম (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) প্রথমবার মদিনায় পৌঁছানোর পর তাকে দেখতে আমি সবার সঙ্গে বের...

২০২৬-০৯-০৯ ১৩:০৬

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’, অপবাদের জবাবে মেঘনা আলম

অন্যান্য

‘আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি’, অপবাদের জবাবে মেঘনা আলম

আলোচিত রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা অপবাদ ও সমালোচনার জবাব দিয়েছেন। ফেসবুকে একটি পোস্ট...

২০২৬-০৯-০৭ ০৮:৫৮

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

অন্যান্য

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

আজ ৫ সেপ্টেম্বর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম, বীরশ্রেষ্ঠ শহিদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার...

২০২৬-০৯-০৫ ১২:০০