রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প)-এর আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত ই-লার্নিং কনটেন্ট উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘কনসালটেন্সি সার্ভিসেস ফর ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট’ কার্যক্রমের অংশ হিসেবে ১১ অক্টোবর এলজিইডি সদর দপ্তরের চতুর্থ তলার সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে দক্ষ জনবল তৈরিতে ই-লার্নিং কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানসম্পন্ন ও ব্যবহারবান্ধব কনটেন্ট তৈরিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক সালমা শহীদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ই-লার্নিং কনটেন্টের মাধ্যমে এলজিইডির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি সহজ হবে। কনটেন্ট বাস্তবসম্মত ও ব্যবহারবান্ধব করতে সবার মতামত ও সহযোগিতা প্রয়োজন।”

অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শের ভিত্তিতে ই-লার্নিং কনটেন্টকে আরও কার্যকর, বাস্তবসম্মত ও টেকসই করে গড়ে তোলাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।

এ কার্যক্রমের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের পক্ষে কনটেন্ট ডেভেলপার ইমরান হোসেন কনটেন্টের নকশা ও উন্নয়নসংক্রান্ত ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট কে এম আবদুল্লাহ আল-মুরাদ, টিম লিড মো. ছাবেদ আলম এবং এজিএম মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী সাইফুল কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলীরা এবং বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিনিয়র সহকারী প্রকৌশলীরা।

কর্মশালায় প্রাপ্ত মতামত ও পরামর্শ ই-লার্নিং কনটেন্টের পরবর্তী উন্নয়ন কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরও

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান রাষ্ট্রপতির

মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরু...

২০২৬-১০-০৯ ২১:২১

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তা করবে সরকার: মাহ্‌দী আমিন

জাতীয়

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও কর্মসংস্থানে সহায়তা করবে সরকার: মাহ্‌দী আমিন

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উ...

২০২৬-১০-০৯ ২১:১০

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

জাতীয়

সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে ব...

২০২৬-১০-০৯ ২১:০২

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুতই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা রোসাটমের

জাতীয়

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুতই পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের আশা রোসাটমের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্...

২০২৬-১০-০৯ ২০:৪৪

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

রাজনীতি হতে হবে জনগণের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য: স্থানীয় সরকারমন্ত্রী

রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য হতে হবে বলে মন্তব্য...

২০২৬-১০-০৯ ২০:৩৬

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

জাতীয়

দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা, সবাইকে সতর্ক থাকার আহ্বান গয়েশ্বরের

আসন্ন দুর্গোৎসব ঘিরে নাশকতার আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩...

২০২৬-১০-০৯ ১৯:৩৫