মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঈদযাত্রায় চাপ থাকলেও স্বস্তিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

ঈদযাত্রায় চাপ থাকলেও স্বস্তিতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ

স্বপ্ন যাচ্ছে বাড়ি। কমলাপুর থেকে ট্রেন ছাড়ছে সময়মতো, কোনো কোনো ট্রেনে ছাদেও উঠেছেন যাত্রী। সড়কপথেও বেড়েছে গাড়ির চাপ। সদরঘাটেও গতকালের চেয়ে আজ ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা তদারকি করেছেন সড়কমন্ত্রী। তার দাবি, এবারের ঈদযাত্রায় নেই কোনো যাত্রী ভোগান্তি।

ঈদ হতে পারে ২১ মার্চ। বাড়ির উঠোনো প্রিয়জন অপেক্ষায়, স্বপ্ন যাচ্ছে বাড়ি। বুধবার রাজধানীর কমলাপুরে যাত্রীদের ভিড় বেড়েছে। বেশিরভাগ ট্রেন ছাড়ছে সময়মতো। নিষেধের পরও কোনো কোনো ট্রেনের ছাদে উঠছে যাত্রী। তবে সার্বিকভাবে ট্রেনে ঈদযাত্রা স্বস্তির।

বাসে যাত্রী চাপ বেড়েছে। এখনও কোনো কোনো কাউন্টার টিকিট দিতে পারছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদে রয়েছে যাত্রীদের চাপ। ছুটি দীর্ঘ হওয়ায় এবার সড়ক পথে ঈদযাত্রা স্বস্তির। 

গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রা তদারকি করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, যাত্রী ভোগান্তি নেই এবারের ঈদযাত্রায়। বাড়তি ভাড়া নিয়েও অভিযোগ নেই বলে জানান মন্ত্রী। 

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, নেই বৃষ্টির সম্ভাবনাআংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, নেই বৃষ্টির সম্ভাবনা

বাস-লঞ্চে চাপ বাড়লেও ঈদযাত্রায় স্বস্তিবাস-লঞ্চে চাপ বাড়লেও ঈদযাত্রায় স্বস্তি

এদিকে সদরঘাটে দক্ষিণের যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রী পূর্ণ হলেই ছাড়া হচ্ছে লঞ্চ। বাড়তি ভাড়া নেওয়ার ক্ষেত্রে যাত্রীদের অভিযোগ অস্বীকার করলেন লঞ্চ শ্রমিকরা। আবহাওয়া ভালো থাকায় লঞ্চযাত্রা আরও স্বস্তিকর বলে জানাচ্ছেন যাত্রীরা।

চাঁদরাত পর্যন্ত লঞ্চে যাত্রী চাপ থাকবে বলে আশা করছেন লঞ্চ ব্যবসায়ীরা। যাত্রী নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০