বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অপরাধ

দুই ট্রাকে ‘পুরো সিগারেট কারখানা’, জব্দ ১২৭৫ কেজি তামাক

দুই ট্রাকে ‘পুরো সিগারেট কারখানা’, জব্দ ১২৭৫ কেজি তামাক

মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক সংশ্লিষ্ট সকল সরঞ্জাম।

মেকিং ও প্যাকিং মেশিন, ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাক, ফিল্টার পেপার, ফয়েল পেপার, সিগারেট পেপারসহ বিপুল পরিমাণ সরঞ্জাম কী নেই ট্রাকে!

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে খুলনার বাগেরহাট থেকে অভিযান পরিচালনা করে ওই সব সরঞ্জাম ঊদ্ধার করেছে খুলনা  কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনবিআর মঙ্গলবার রাতে অভিযান চালায়। অভিযানে দুটি ট্রাক আটক করা হয়। ট্রাক দুটি হলো— বগুড়া-ট ১১-০৭১৪ এবং ঢাকা মেট্রো-ট ১৬-২৬৪০। ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে সিগারেট উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন, কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া যায়।

আটক দুটি ট্রাক থেকে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে— এক সেট মেকিং মেশিন, যার দুটি অংশ; এক সেট প্যাকিং মেশিন, যারও দুটি অংশ; ৫০টি প্লাস্টিক ক্যারেট এবং একটি জেনারেটর। এ ছাড়া, পাওয়া গেছে ৫১ বস্তা কাটিং তামাক। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি কাটিং তামাক রয়েছে।

জব্দ করা অন্যান্য সামগ্রীর মধ্যে আরও রয়েছে ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম বা আঠা, ৫৪ রোল ফয়েল পেপার, ছয় বক্স প্যাকেট তৈরির কাগজ, একটি হাওয়ার ট্যাংকি এবং ১০০ পিস স্কচটেপ।

সিগারেট উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের মেশিন, কাঁচামাল ও সরঞ্জামই সেখানে রয়েছে। ফলে এটিকে মোটামুটি একটি পূর্ণাঙ্গ সিগারেট কারখানার সেটআপ হিসেবে দেখছে ভ্যাট বিভাগ।

আরও

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে প্রাণ গেল নারী শিক্ষিকার

অপরাধ

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর আঘাতে প্রাণ গেল নারী শিক্ষিকার

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর আঘাতে এক নারী শিক্ষিকা নিহত হয়েছে। নিহত শিক্ষিকা বগুড়ায় একটি প্রাইমারি...

২০২৬-০৮-২৯ ১৩:১২

তিন কারণে খলনায়ক ডনকে রিমান্ডে চায় সিআইডি, শুনানি আজ

অপরাধ

সালমান শাহ হত্যা মামলা তিন কারণে খলনায়ক ডনকে রিমান্ডে চায় সিআইডি, শুনানি আজ

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার খ...

২০২৬-০৮-২৭ ০৯:৫২

গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

অপরাধ

গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

গত ১৭ বছরে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণ, সুচিকিৎসা, আইন...

২০২৬-০৮-২৩ ১৯:৫২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার

অপরাধ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫১১ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা...

২০২৬-০৮-১৬ ১২:৫৬

থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্র কার কাছে, দুই শতাধিক গাড়ি কোথায়?

অপরাধ

থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্র কার কাছে, দুই শতাধিক গাড়ি কোথায়?

বগুড়া সদর থানা থেকে লুট করা ২২টি আগ্নেয়াস্ত্রের সন্ধান গত দুই বছরেও মেলেনি। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা হলেও কেউ এসব আ...

২০২৬-০৮-০৮ ১২:৪৫

নারীকে মারধরের ভিডিও ধারণ, পুলিশ ভ্যানে সাংবাদিককে নির্যাতনের অভিযোগ

অপরাধ

নারীকে মারধরের ভিডিও ধারণ, পুলিশ ভ্যানে সাংবাদিককে নির্যাতনের অভিযোগ

রাজধানীর বিজয় সরণি এলাকায় এক নারীকে পুলিশ সদস্যদের মারধরের ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মাল্টিমিডিয়া রিপোর্টার বুল...

২০২৬-০৮-০৭ ০৯:১৮