মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ডিজিটালের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ডের রীতি

ডিজিটালের ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ঈদ কার্ডের রীতি

ঢাকার আজাদ প্রোডাক্টসের বিক্রেতা আলী আজম বলছেন, “আগে প্রচুর ঈদ কার্ড বিক্রি হতো। এমন হয়েছিল যে আমরা ইফতারের প্রস্তুতি নিচ্ছি; দোকান বন্ধ করব তবু ক্রেতাদের চাপে দোকান খোলা রাখতাম। ঈদের সময়ও ১০ থেকে ২০ জন ক্রেতাকে নিয়ে ইফতার করিনি এমন দিন ছিল না। তখন মানুষের আবেগ ছিল। কিন্তু এখন আর বিক্রি নেই। কার্ড রাখলেও মানুষ কেনে না। সবকিছুই এখন মোবাইল ফোনে সীমাবদ্ধ।”

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে আলী আজম বলেন, তিনি আজাদ প্রোডাক্টসে ২৬ বছর ধরে এই খাতে কাজ করছেন। এই সময়ে তিনি বাণিজ্য, সংকট ও সম্ভাবনার নানা অধ্যায় প্রত্যক্ষ করেছেন।

আলী আজম আরও বলেন, আগে স্কুল-কলেজের ছেলে-মেয়েরা দলবেঁধে ঈদের শুভেচ্ছা কার্ড কিনতো। পাড়া-মহল্লায় এসব দোকান বসত। ঈদের শুভেচ্ছা কার্ড, ভিউ কার্ড, নায়ক-নায়িকার ছবি, স্টিকারসহ নানা আইটেমের চাহিদা ছিল প্রচুর। এখন আর এসব বিক্রি হয় না। মানুষ মোবাইল ফোনে বেশি আসক্ত। সম্পর্কের শ্রদ্ধা, ভালোবাসা বা আবেগও ডিজিটাল কার্ডে সীমাবদ্ধ।

তিনি যোগ করেন, “মানুষ এখন মনের গোপন কথাগুলো প্রকাশ করতে পারছে না। আমাদের সময়কার মতো হৃদয়স্পর্শী বার্তা কার্ডে লিখে প্রিয়জনকে দেওয়া যেত। ছোটরা বড়দের লিখতো, বড়রাও অনুপ্রেরণার দুটি লাইন দিত। এখন তা শুধু স্মৃতি।”

পুরানা পল্টনের কয়েকটি কার্ডের দোকানে দেখা গেছে, বর্তমানে ঈদের শুভেচ্ছা কার্ড ১০, ১৫ বা ২০ টাকায় পাওয়া যাচ্ছে। বেশিরভাগ দোকানি বলছেন, অল্প ছাপানো কার্ডও বিক্রি হয়নি।

রাজীব নামের এক বিক্রেতা বলেন, “এখন এসব কার্ড ছাপালেও লোকসান হয়। বিক্রি কম, খরচ ওঠে না। শুধু ডিজিটাল কার্ডের যুগে মানুষ এসব ব্যবহার করে না।”

এক স্টেশনারি দোকানের মালিক সুমন শাহরিয়ার বলেন, একসময় ঈদের এক সপ্তাহ আগে থেকেই কার্ড বিক্রি শুরু হতো। দিনে শত শত কার্ড বিক্রি হতো। এখন সেই দিন নেই।

ডিজিটাল গ্রাফিক্স ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম সারাংশের প্রতিষ্ঠাতা এহসান হাবীব সুমন বলেন, “ডিজিটাল যুগে যোগাযোগের ধরন বদলে গেছে। মানুষ আলাদা করে কার্ড প্রিন্ট করাতে চায় না। বরং ফেসবুক পোস্ট, স্টোরি বা হোয়াটসঅ্যাপ মেসেজের জন্য ডিজাইন তৈরি করাই বেশি জনপ্রিয়।”

তিনি বলেন, ডিজিটালের সুবিধা হলো কম সময়, কম খরচে তাৎক্ষণিকভাবে হাজার মানুষের কাছে পৌঁছানো যায়। তবে কাগজের কার্ডের ব্যক্তিগত স্পর্শ ডিজিটালে পুরোপুরি আসে না। তাই এখনো অনেকেই বিশেষ মানুষের জন্য কাস্টম ডিজিটাল কার্ড তৈরি করেন।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০