শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

ডিইউজের বাসস ইউনিট চিফ দিদার, ডেপুটি ইউনিট চিফ রাজিব নির্বাচিত

ডিইউজের বাসস ইউনিট চিফ দিদার, ডেপুটি ইউনিট চিফ রাজিব নির্বাচিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অধীনে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিট চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার এবং ডেপুটি ইউনিট চিফ হিসেবে জি এম রাজিব হোসেন।

ভোটারদের সরাসরি ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চিফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চিফ হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিইউজের তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ড রুমে গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ইউনিট চিফ পদে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। একই পদে মানিকুল আজাদ পান ৬ ভোট।

ডেপুটি ইউনিট চিফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রাশিদা আফজালুন্নেসা পান ৩ ভোট।

ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান।

নির্বাচন পূর্ব সভায় সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম। সভায় বক্তব্য দেন ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বাসসের সাবেক ও বর্তমান সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বরা।

এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় বাসসের বার্তা সম্পাদক, প্রধান বার্তা সম্পাদক, সাবেক কর্মকর্তাসহ সাংবাদিকদের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

আরও

রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের

অন্যান্য

রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান সার্জিও গরের

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর রোহিঙ্গাদের জন্য সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানি...

২০২৬-০৮-০১ ০৯:১৯

হাসনাত ও সারজিস আটক, শিক্ষার্থীদের ৩ দফা ঘোষণা

অন্যান্য

রক্তাক্ত জুলাই হাসনাত ও সারজিস আটক, শিক্ষার্থীদের ৩ দফা ঘোষণা

২৭ জুলাই ২০২৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে আটক করে মহানগর গোয়েন্দা পুলি...

২০২৬-০৭-২৭ ১২:১২

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

অন্যান্য

১৫ শতকের ইসলামিক শিল্পের সম্ভার নিয়ে জেদ্দায় বিশেষ জাদুঘর

সৌদি আরবের প্রথম ইসলামিক শিল্পকলা বিষয়ক বিশেষায়িত জাদুঘর হিসেবে আত্মপ্রকাশ করেছে জেদ্দার হাউস অব ইসলামিক আর্টস। এখানে ১৫...

২০২৬-০৭-২৬ ১১:৫৫

বন্ধুমহল থেকে বিশ্ববাজারে ‘দেshe’-এর যাত্রা

অন্যান্য

বন্ধুমহল থেকে বিশ্ববাজারে ‘দেshe’-এর যাত্রা

বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অ্যাসাইনমেন্ট আর পরীক্ষার ব্যস্ততার মাঝেও থেমে থাকেননি রুমাইয়া করিম রামিসা। ইউনাইটেড ইন্টারন্যাশন...

২০২৬-০৭-২৫ ২৩:৫০