শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উদ্যোগে প্রকৌশল ভবন ও তৎসংলগ্ন এলাকায় এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের আয়োজন করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফগার মেশিনের মাধ্যমে প্রকৌশল শাখার কম্পাউন্ডে মশক নিধনের ওষুধ ছিটিয়ে অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, "ডেঙ্গু থেকে বাঁচতে হলে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং বাসাবাড়ি ও অফিসের আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।" এ সময় তিনি প্রকৌশল শাখার মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখার দায়িত্বশীল ব্যক্তিদেরও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বাকৃবির প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহা. এনামুল হকের সভাপতিত্বে এবং উপ-প্রধান প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আলী রেজা ফারুক এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। বক্তব্যে তারা ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, চীফ মেডিকেল অফিসার (প্রতিষেধক)সহ বিভিন্ন বিভাগের প্রধান, আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা এবং প্রকৌশল শাখার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

সারা দেশ

মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়-বৃষ্টির মধ্যে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবা...

২০২৬-০৯-২৪ ১৯:২০

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

সারা দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছ...

২০২৬-০৯-২৪ ১৮:০৩

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

সারা দেশ

ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি-নাতনির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে নানি ও তার আড়াই বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৯

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

সারা দেশ

ভাঙা ঘরের সালেহার পাশে এমপি-পুত্র খাইরুল ইসলাম সজিব

প্রায় ১০ বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাত-পা অচল হয়ে যায় সালেহার। এরপর থেকেই ভাঙাচোরা কুঁড়েঘরে একাকী ও মানবেতর জ...

২০২৬-০৯-২৪ ১৭:৪৩