বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

ব্রিটিশ গ্যাসের গ্রাহকদের জন্য সুখবর: ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিচ্ছে প্রতিষ্ঠানটি

ব্রিটিশ গ্যাসের গ্রাহকদের জন্য সুখবর: ২০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দিচ্ছে প্রতিষ্ঠানটি

যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান 'ব্রিটিশ গ্যাস'-এর গ্রাহকদের জন্য একটি বড় সুখবর এসেছে। প্রতিষ্ঠানটির প্রায় ২০ মিলিয়ন পাউন্ড সমমানের বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা এসেছে। মূলত কি মিটার (Key meter), স্মার্ট কার্ড মিটার কিংবা স্মার্ট প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা এই ক্ষতিপূরণের আওতায় আসছেন।

যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা 'অফজেম' (Ofgem)-এর দীর্ঘ তদন্তের পর ব্রিটিশ গ্যাসকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
​অনুসন্ধানে জানা গেছে, ২০১৮ সালের একটি বাহ্যিক (external) রিপোর্টে প্রথম প্রকাশ পায় যে, ব্রিটিশ গ্যাস তাদের ঝুঁকিপূর্ণ ও আর্থিকভাবে অসচ্ছল গ্রাহকদের জোরপূর্বক প্রিপেইড মিটার বসাতে বাধ্য করেছে। কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি গিয়ে জোর খাটানোর মাধ্যমে এই মিটার স্থাপন করেছেন, যা ব্রিটেনের প্রচলিত আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। পরবর্তীতে ২০২১ সালের একটি অডিট রিপোর্টেও প্রতিষ্ঠানটিকে এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ২০২৩ সাল পর্যন্ত ব্রিটিশ গ্যাস তাদের এই বিতর্কিত কার্যক্রম অব্যাহত রাখে। অফজেম-এর পূর্ণাঙ্গ তদন্তে এই আইন লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হওয়ার পর, ব্রিটিশ গ্যাস গ্রাহকদের অর্থ ফিরিয়ে দিতে সম্মত হয়েছে।

​ঘোষণা অনুযায়ী, বিপুল অঙ্কের এই ক্ষতিপূরণ বিভিন্ন স্তরে বণ্টন করা হবে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ও বিল পরিশোধে অসমর্থ গ্রাহকদের প্রায় ৭০ মিলিয়ন পাউন্ডের বকেয়া ঋণ মওকুফ করে দেওয়া হবে। এছাড়া, ২০২৩ সালে ব্রিটিশ গ্যাসের ঘোষিত একটি বিশেষ অফারের বাকি থাকা প্রায় ২২ মিলিয়ন পাউন্ড এবং সাধারণ গ্রাহকদের জন্য আরও প্রায় ১১২ মিলিয়ন পাউন্ড পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। সম্প্রসারিত এই উদ্যোগের অংশ হিসেবেই অফজেম-এর নির্দেশিত ২০ মিলিয়ন পাউন্ড সরাসরি ভুক্তভোগী গ্রাহকদের কাছে ফেরত যাবে।

​সম্প্রতি শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজে এই চাঞ্চল্যকর তথ্যটি ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করা হয়। বর্তমানে ব্রিটেনে প্রায় ৭.৫ মিলিয়ন পরিবার (Households) বিভিন্নভাবে ব্রিটিশ গ্যাসের সেবা গ্রহণ করছেন, যাদের একটি বড় অংশই প্রিপেইমেন্ট বা অগ্রিম টপ-আপের মাধ্যমে গ্যাস ব্যবহার করেন। রান্নার মাঝপথে হঠাৎ গ্যাস ফুরিয়ে যাওয়ার মতো চরম অমানবিক ও ভোগান্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে অনেক পরিবারকে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গ্রাহকদের এই অর্থ পাওয়ার জন্য আলাদা কোনো ঝামেলার মুখোমুখি হতে হবে না। ব্রিটিশ গ্যাসের পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবে (automatically) গ্রাহকদের কাছে চিঠি পাঠিয়ে যোগাযোগের প্রক্রিয়া ও নির্দেশনা জানিয়ে দেওয়া হবে। তবে যেসব গ্রাহককে জোরপূর্বক প্রিপেইড মিটার ব্যবহারে বাধ্য করা হয়েছে বা অতিরিক্ত চার্জ নেওয়া হয়েছে, তারা চাইলে সরাসরিও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। অফজেম জানিয়েছে, অন্যান্য গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ধরণের তদন্ত চলমান রয়েছে।

আরও

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরোধিতা করতেও পিছপা হব না: ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

দেশের স্বার্থে প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বা সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা করতেও নিজে প্রস্তুত...

২০২৬-০৭-২৬ ১৩:৪৯

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

যুক্তরাজ্যের খবর

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে কঠিন চ্যালেঞ্জের পাহাড়!

অনেক সম্ভাবনার বার্তা দিলেও যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সামনে অপেক্ষা করছে নানা চ্যালেঞ্জ। বিশ্ল...

২০২৬-০৭-২৪ ১৩:০৯

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

যুক্তরাজ্যের খবর

লন্ডনে পাড়া-মহল্লার অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে

লন্ডন জুড়ে চুরি, ব্যক্তিগত ডাকাতি এবং যানবাহন সংক্রান্ত অপরাধ কমেছে, কারণ মেট্রোপলিটন পুলিশ রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপ...

২০২৬-০৭-২৩ ১৪:১৩

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

প্রথম বৈঠকেই জীবনযাত্রার ব্যয় মোকাবিলার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন বার্নহ্যাম

প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করার সময় অ্যান্ডি বার্নহ্যাম একটি ‘জীবনযাত্রার ব্যয়-সাশ্র...

২০২৬-০৭-২২ ১৩:১০

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

যুক্তরাজ্যের খবর

পুতিনকে মোকাবিলায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বানানোর দৌড়ে ৩ দেশ

রিডিংয়ের এক সাধারণ অফিস ভবনে বসে ব্রিটেন, ইতালি এবং জাপানের প্রতিরক্ষা ঠিকাদাররা বিশ্বের অন্যতম গোপন সামরিক প্রকল্প নিয়ে...

২০২৬-০৭-২২ ১৩:০৬

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের খবর

চমক রেখে মন্ত্রিসভা সাজালেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অভিজ্ঞ রাজনীতিকদের...

২০২৬-০৭-২১ ১৯:৩২