বোয়িংয়ের সঙ্গে কি চুক্তি হচ্ছে? প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা জানালেন জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক
|
২০২৬-০৯-২২ ১৪:০২
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে বাংলাদেশের অবস্থান, জ্বালানি তেলের মূল্য ও ভর্তুকি, দেশীয় গ্যাস অনুসন্ধান, দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ, ফ্যামিলি কার্ড এবং হজের বিমানভাড়া কমানোসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
ব্রিফিংয়ে বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং এর আগে সম্ভাব্য কোনো চুক্তি সই হবে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়।
জবাবে জাহেদ উর রহমান বলেন, আনুষ্ঠানিকভাবে তাকে যতটুকু তথ্য দেওয়া হয়েছে, এর বাইরে বিস্তারিত কিছু তার জানা নেই। তবে বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলার বিষয়টি আগে থেকেই প্রকাশিত তথ্য বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রকাশিত কর্মসূচিতেও ড. ব্রেন্ডন নেলসনের সঙ্গে সাক্ষাৎ এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি সই অনুষ্ঠানের কথা রয়েছে।