শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

বিয়ের গুঞ্জনের মাঝে ম্রুণাল বললেন, আমার এখন ডেট করার সময় নেই

বিয়ের গুঞ্জনের মাঝে ম্রুণাল বললেন, আমার এখন ডেট করার সময় নেই

দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম-বিয়ের গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরেই। এ নিয়ে ম্রুণাল স্পষ্ট কোনো বক্তব্য দেননি। তাদের প্রেমের খবর বেশ চাউর হলে তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এবার সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে সোজা উত্তর দিলেন ম্রুণাল। জানান, সিনেমার মুক্তির সময়ে এমন ভিত্তিহীন খবর তার কাজকে ক্ষতিগ্রস্ত করে।

ম্রুণাল ঠাকুর বর্তমানে তার নতুন সিনেমা ‘ডাকোয়ত’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই মানুষ আমাকে পর্দার কাজের জন্য চিনুক, ব্যক্তিগত সম্পর্কের জন্য নয়। এই মুহূর্তে আমার ডেট করার মতো কোনো সময় নেই। এমনকি পায়ে চোট নিয়ে এক্স-রে করার পর চিকিৎসার জন্য যাওয়ার সময়টুকুও পাচ্ছি না। সেখানে ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সুযোগ কোথায়?

চলতি বছরের শুরুতে ‘দো দিওয়ানে শহর মে’ সিনেমাটি মুক্তির সময় ধানুশ ও ম্রুণালের বিয়ের গুঞ্জন প্রথম প্রকাশ্যে আসে। গত বছর ‘সন অব সরদার টু’ সিনেমার প্রিমিয়ারে ধানুশকে শুভেচ্ছা জানানোর একটি ভিডিও ভাইরাল হলে এই গুঞ্জনের সূত্রপাত হয়। এছাড়া ধানুশের ‘তেরে ইশক মে’ সিনেমার শুটিং শেষের পার্টিতে ম্রুণালের উপস্থিতি দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়।

তবে ম্রুণাল স্পষ্ট জানিয়েছেন, এগুলো প্রচারণার কৌশল (পিআর স্টান্ট) নয়। নিজেকে এই ধরনের গুজব থেকে বাঁচাতে তিনি আলাদা একটি টিমও নিয়োগ করেছেন।

সাক্ষাৎকারে ম্রুণাল আরও বলেন, আমি অত্যন্ত খোলামেলা মানুষ। যদি কোনো বন্ধুর কাছ থেকে ফুলও পাই, তা-ও ভক্তদের জানাই। যখন সত্যিই প্রেম হবে, তখন পুরো বিশ্বকে আমি নিজেই জানাব।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯