রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অর্থনীতি

বিনিয়োগ সম্মেলন: অর্থনীতিতে আস্থা ও ডিজিটাল ফাইন্যান্সের ওপর গুরুত্বারোপ

বিনিয়োগ সম্মেলন: অর্থনীতিতে আস্থা ও ডিজিটাল ফাইন্যান্সের ওপর গুরুত্বারোপ

দ্রুত পরিবর্তনশীল বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে নীতিগত স্বচ্ছতা, পারস্পরিক আস্থা এবং ডিজিটাল ফাইন্যান্সের অন্তর্ভুক্তিমূলক ব্যবহারের আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষ নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ১৭ এপ্রিল শুরু হওয়া দু’দিনব্যাপী 'ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট এন্ড ডিজিটাল ফাইন্যান্স কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে বক্তারা এই বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ইন সার্চ অব রুট ফাউন্ডেশন (আইএসওআরএফ) আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আইএসআরএফ-এর প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী বলেন, 'ডিজিটাল ফাইন্যান্স এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমান বাস্তবতা। আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক ও সংযুক্ত বৈশ্বিক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।' অধিবেশনটি পরিচালনা করেন গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রধান নির্বাহী (সিইও) মার্ক জ্যাফে। তিনি টেকসই বিনিয়োগের জন্য সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয়ের ওপর জোর দেন।

সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত ‘পাবলিক-প্রাইভেট সংলাপ’ ছিল অন্যতম আকর্ষণীয় অংশ। এই সেশনে সাংবাদিক ও তথ্যপ্রযুক্তি পরামর্শক অভীক সানওয়ার রহমান বলেন, 'নীতিগত স্বচ্ছতা ও আস্থা ছাড়া বিনিয়োগ কখনোই টেকসই হতে পারে না।' বিশ্বব্যাংকের সাবেক বিশেষজ্ঞ ও আইএসআরএফ উপদেষ্টা ড. আবদুন নূর এই সংলাপকে অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন।

দক্ষিণ এশিয়ায় বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিশ্বব্যাংকের রাইহান এলাহী নীতিগত স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অন্যদিকে, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক ড. বিরূপাক্ষ পল ডিজিটাল অর্থনীতির অপার সম্ভাবনা ও শক্তিশালী নীতিগত কাঠামোর গুরুত্ব ব্যাখ্যা করেন।

বিকাশ-এর প্রধান নির্বাহী (সিইও) ও প্রতিষ্ঠাতা কামাল কাদির ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির প্রসারের সফল চিত্র তুলে ধরেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক এম. ডি. হারুন আর রশিদ সময়োপযোগী রেগুলেটরি কাঠামোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত ওসমান সিদ্দিকসহ আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ বৈশ্বিক বিনিয়োগের বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ডিজিটাল ফাইন্যান্সের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান শক্তিশালী আর্থিক তদারকি ও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির বিষয়ে বক্তব্য রাখবেন। এছাড়া ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর আবু বকর হানিপ, ক্রস রিভার ব্যাংকের চিফ ডাটা অফিসার প্রবেশ রিজালসহ অন্য বিশেষজ্ঞরা এআই-এর প্রভাব নিয়ে আলোচনা করবেন।

ওয়াশিংটন ডিসির এই সম্মেলনটি দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক অর্থনীতির মধ্যে একটি শক্তিশালী সংযোগ সেতু হিসেবে কাজ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আস্থা, স্বচ্ছতা এবং সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী বৈশ্বিক বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য।

আরও

৩০ মিনিটে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট, লেনদেনেও গতি

অর্থনীতি

৩০ মিনিটে সূচক বেড়েছে ৪৪ পয়েন্ট, লেনদেনেও গতি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটে...

২০২৬-০৪-১৫ ১১:২৩

সাফকো স্পিনিংসে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর ব্যাখ্যা তলব

অর্থনীতি

সাফকো স্পিনিংসে অস্বাভাবিক দরবৃদ্ধি, ডিএসইর ব্যাখ্যা তলব

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিংস মিলস লিমিটেডের শেয়ারদর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক দরবৃদ্ধি...

২০২৬-০৪-১৫ ১১:১৪

২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ

অর্থনীতি

২৩ এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়ার সুযোগ

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি ও ই-ভ্যাট সিস্টেমে আপগ্রেডেশন সংক্রান্ত জটিলতার কারণে এপ্রিল মাসের অনলাইন ভ্যাট রিটার্ন...

২০২৬-০৪-১৫ ১১:০৮

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীন যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

অর্থনীতি

বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে চীন যাচ্ছে ঢাকা চেম্বারের প্রতিনিধিদল

বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর...

২০২৬-০৪-১৪ ২০:৫২

জ্বালানি সংকটে পোশাকশিল্পে উৎপাদন কমেছে ৩০ শতাংশ: বিজিএমইএ

অর্থনীতি

জ্বালানি সংকটে পোশাকশিল্পে উৎপাদন কমেছে ৩০ শতাংশ: বিজিএমইএ

জ্বালানি সংকটের কারণে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিজিএমইএ নেতাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে...

২০২৬-০৪-১৪ ২০:৩২