মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বিএসএফ ধরে নেওয়ার প্রায় ১১ মাস পর ফিরল বাংলাদেশির মরদেহ

বিএসএফ ধরে নেওয়ার প্রায় ১১ মাস পর ফিরল বাংলাদেশির মরদেহ

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যাওয়ার প্রায় ১১ মাস পর আজিজুর রহমান নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ।

শুক্রবার বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে তেঁতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

পুলিশসূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সীমান্তবর্তী সাহানাবাদ এলাকার বাসিন্দা আজিজুর রহমানকে গত বছরের ১৪ই মে সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। এরপর থেকেই ভারতে ছিলেন ওই বাংলাদেশি নাগরিক।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ভারতে ধরে নিয়ে যাওয়ার পর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন আজিজুর রহমান। গত ২২শে মার্চ, ঈদের পরদিন তার মৃত্যু হয়।

“হাইকমিশনের প্রতিনিধি, বিএসএফ, বিজিবির উপস্থিতিতে আমাদের কাছে ভারতীয় পুলিশ মরদেহ হস্তান্তর করে। এরপর আমরা প্রসিডিউর শেষ করে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি,” বিবিসি বাংলাকে বলেন তিনি।

সূত্র : বিবিসি বাংলা

আরও

সরকারের ১৮০ দিন: গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০ দিক

জাতীয়

সরকারের ১৮০ দিন: গণমুখী ও বহুমাত্রিক কর্মযজ্ঞের ১০ দিক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভ...

২০২৬-০৮-১৭ ১৮:১২

চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

জাতীয়

চলতি বছরেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহম...

২০২৬-০৮-১৭ ১৪:১৬

ইউনূস সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনসহ গুরুতর অপরাধের অভিযোগ

জাতীয়

ইউনূস সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনসহ গুরুতর অপরাধের অভিযোগ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের শাসনকাল ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, ম...

২০২৬-০৮-১৭ ১৩:৫৮

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

জাতীয়

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পা...

২০২৬-০৮-১৭ ০৯:১২

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

জাতীয়

ওমরাহ ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

সৌদি আরবের একাধিকবার প্রবেশের সুবিধাসহ (মাল্টিপল-এন্ট্রি) ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও, প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন...

২০২৬-০৮-১৬ ২৩:২৪

১৮ আগস্ট চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’

জাতীয়

১৮ আগস্ট চালু হচ্ছে নারীদের জন্য ‘পিংক বাস’

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে গণপরিবহনে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। ব...

২০২৬-০৮-১৬ ২৩:২১