বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের মানসম্মত সরঞ্জাম আমদানি নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়ন করছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নাগরিক সেবার বিষয়টি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। হাসপাতালগুলোতে পদ থাকলেও জনবল সংকট রয়েছে। মেহেরপুর জেলার সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হবে। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে নাগরিক সেবা বাড়ানো সম্ভব হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রাণী। সভায় পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এক দিনের সফরে বৃহস্পতিবার সকালে সড়কপথে কুষ্টিয়া থেকে মেহেরপুরে যান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিকেলে তার মেহেরপুর ত্যাগ করার কথা রয়েছে।