মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশে জঙ্গিবাদের প্রবণতা আছে, তবে এটাকে অতিরঞ্জিত করা ভুল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে জঙ্গিবাদের প্রবণতা আছে, তবে এটাকে অতিরঞ্জিত করা ভুল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশে জঙ্গিবাদের একটি প্রবণতা ছিল, এখনও আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এটাকে অতিরঞ্জিত করাও যেমন ভুল, তেমনি একেবারে নেই বলা আরও বড় ভুল বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

দেশে জঙ্গিবাদ আছে কি না, সম্ভাব্য নাশকতা এবং সরকারের গোয়েন্দা তথ্য নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের তথ্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। তবে সরকার পরিস্থিতি সম্পর্কে অবগত এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করছে। সরকারের কাছে তথ্য আছে, কিন্তু সেটা প্রকাশযোগ্য নয়। এটুকু বলা যায় একটি ঝুঁকি রয়েছে, তবে তা আতঙ্কিত হওয়ার মতো নয়।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে দুটি চরম অবস্থান দেখা যায়। একসময় বিষয়টিকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ন্যারেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, আবার কেউ কেউ একেবারে অস্বীকারও করছেন। এই দুই অবস্থানই বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। বাস্তবতা হচ্ছে একটি পর্যায়ে জঙ্গিবাদ ছিল, এখনও কিছু প্রবণতা রয়েছে। আমরা এটিকে মোকাবিলা করতে চাই।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় কিছু উগ্রপন্থি গোষ্ঠীর সংগঠিত হওয়ার প্রবণতা বেড়েছিল, যার কিছু প্রভাব এখনও রয়ে গেছে। তবে বর্তমান সরকার এ ধরনের তৎপরতা কঠোরভাবে নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এই ঝুঁকি এমন নয় যে আতঙ্কিত হতে হবে, কিন্তু সমস্যাকে অস্বীকার করলে সমাধান সম্ভব নয়। আমরা এটিকে শূন্যের কাছাকাছি নামিয়ে আনতে চাই।

জেল থেকে বেরিয়ে আসা জঙ্গিদের নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু মানুষ বেরিয়েছিল, তবে তাদের কার্যক্রম নজরদারিতে রয়েছে। এটি সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ যে এসব বিষয় মোকাবিলা করা হবে। বাংলাদেশে এ ধরনের প্রবণতা সরকারের জন্য যেমন অস্বস্তিকর, তেমনি জনগণের জন্যও।

কেউ পুনরায় একই ধরনের অপরাধে জড়িত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে জামিন বাতিলের জন্য সরকার আদালতে আবেদন করবে বলেও জানান তিনি।

জঙ্গি মামলার আসামিদের জামিন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জামিন মানে অপরাধ থেকে অব্যাহতি নয়। যদি কেউ পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, সরকার তাদের জামিন বাতিলের জন্য জোরালোভাবে আপিল করব।

তিনি বলেন, জঙ্গিবাদকে শূন্যের কোঠায় নামিয়ে আনা আমাদের লক্ষ্য। এটি কতটা সম্ভব হবে জানি না, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, আমরা ‘জঙ্গি’ শব্দ ব্যবহারে সতর্ক থাকতে চাই। কাউকে আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার আগে ‘জঙ্গি’ আখ্যা দেওয়াও ঠিক নয়। এ ধরনের সাধারণীকরণ অতীতে অপব্যবহারের সুযোগ তৈরি করেছিল। তবে উগ্রবাদী প্রবণতা যে রয়েছে, তা আমরা স্বীকার করি এবং তা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে।

উপদেষ্টা দাবি করেন, বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং অতীতের মতো কোনো ধরনের শিথিলতা নেই। যে কোনো অপরাধের তদন্ত, দোষীদের শনাক্ত ও শাস্তি নিশ্চিত করা এসবই জঙ্গিবাদ মোকাবিলার অংশ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমাজের একটি ছোট অংশ উগ্র মতাদর্শে প্রভাবিত হয়ে ভিন্ন ধরনের রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখেছিল। কখনও কখনও সক্রিয় হওয়ার চেষ্টা করেছে। তবে দেশ শেষ পর্যন্ত উদার গণতান্ত্রিক পথেই এগিয়েছে। সরকার এই প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

জাতীয়

বকেয়া পরিশোধ না করায় দুই কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত দুই জোড়া কমিউটার ট্রেনের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ রেলও...

২০২৬-০৪-২৮ ১৫:২২

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জাতীয়

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ গণতন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল...

২০২৬-০৪-২৮ ১৩:৫৮

জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী

জাতীয়

জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী

মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, এটি একটি রাজনৈতিক সমস্যাও। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্...

২০২৬-০৪-২৮ ১৩:৫৭

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জাতীয়

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই: জাহেদ উর রহমান

জ্বালানি তেল সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্...

২০২৬-০৪-২৮ ১৩:৫৫

‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’

জাতীয়

‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’

দেশে বর্তমানে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে ফ্যাসিবাদী আমলে রা...

২০২৬-০৪-২৮ ১৩:৩৮