রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশ-চীন সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের

বাংলাদেশ-চীন সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীন ভৌগোলিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ দুই দেশ। ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ এ দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে। বিশেষ করে চীনের ইউনান প্রদেশ ও বাংলাদেশের মধ্যে পরিবহন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, এসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ালে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে ‘বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়নের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, কয়েক দশক ধরে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলগুলোর সফর দুই দেশের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের পারস্পরিক উন্নয়ন, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে চীনা দূতাবাস সেতু হিসেবে কাজ করে যাবে। বাংলাদেশের বিভিন্ন খাতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ সমৃদ্ধি অর্জনে চীন দৃঢ় সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইউনান প্রাদেশিক কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য চাও চুনমিন। এতে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হক নান্নু।

আরও

ডিটিসিএ এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে চালকদের দৃষ্টি পরীক্ষা

জাতীয়

ডিটিসিএ এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে চালকদের দৃষ্টি পরীক্ষা

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ভিশনস্প্রিং বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে চালকদের জন...

২০২৬-০৯-২৭ ১২:৩২

ঘটনার সময় ছিলেন না সালমান মুক্তাদির, জানালেন কতটা ক্ষতি হয়েছে

জাতীয়

ঘটনার সময় ছিলেন না সালমান মুক্তাদির, জানালেন কতটা ক্ষতি হয়েছে

ঘটনার সময় ঢাকায় ছিলেন না কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। খবর পেয়ে তিনি বিমানে ঢাকা আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে সব খোঁ...

২০২৬-০৯-২৭ ১০:০৬

আমাদের একটু সময় দেন, এক মিনিটও বিদ্যুৎ যাবে না: মন্ত্রী

জাতীয়

আমাদের একটু সময় দেন, এক মিনিটও বিদ্যুৎ যাবে না: মন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আ...

২০২৬-০৯-২৬ ২২:৩৩