শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী দেশে ফিরলেন

আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী দেশে ফিরলেন

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ-এর তড়িৎ উদ্যোগে আটকে পড়া ৩৩ জন উমরাহ যাত্রী দেশে ফিরেছেন। তারা একটি বেসরকারি হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।

সৌদি আরবে বাংলাদেশের হজ অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ উমরাহ পালনের উদ্দেশ্যে তারা সৌদি আরবে যান। সংশ্লিষ্ট এজেন্সি তাদের ৫ এপ্রিল দেশে ফেরার কথা জানালেও নির্ধারিত সময়ে ফেরার টিকিট না দেওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েন। এর মধ্যে গত ১৮ এপ্রিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

এ অবস্থায় আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে ধর্মমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা-এর কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করে যাত্রীদের দেশে ফেরার ব্যবস্থা নিশ্চিত করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন বাণিজ্য বিষয়ক কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম এবং কনস্যুলার কর্মকর্তা এ এস এম সায়েম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আটকে পড়া যাত্রীদের শেষ দলটিও দেশে ফিরেছে।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যাতে যাত্রীরা কোনো জটিলতায় না পড়েন, সে জন্য জেদ্দার বাংলাদেশ হজ অফিস থেকে সৌদি বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষকে আগেই চিঠি দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত মাসেও একই প্রতিষ্ঠানের কিছু উমরাহ যাত্রী একই ধরনের সমস্যায় পড়েছিলেন। পরে ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

আরও

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

জাতীয়

বাংলাদেশ থেকে খামেনির শেষবিদায় অনুষ্ঠানে অংশ নিতে ইরান গেলেন যারা

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠান শুরু হবে আগামী ৪ জুলাই। ৯ জুলাই তার দাফনের ম...

২০২৬-০৭-০২ ১৮:১১

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

জাতীয়

সংসদে হাসনাতের বক্তব্য ও বিভিন্ন দেশের রুলিং ও সংসদীয় রীতিনীতি

গণতন্ত্রের অন্যতম শর্ত ক্ষমতার সুষম ভারসাম্য রক্ষা করা। সম্প্রতি নব্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ব্যাক্তিগত আক্রোশ চরিত...

২০২৬-০৭-০২ ১৪:৪৮

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

জাতীয়

কলাবাগানে সাততলা ভবনের সেপটিক ট‍্যাংকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ৭তলা ভবনের নিচ তলায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন দগ্...

২০২৬-০৭-০২ ১১:৫৫

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

জাতীয়

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

২০২৬-০৭-০২ ১১:৫১

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

জাতীয়

পূর্বাচল নতুন শহর প্রকল্পে হবে ৪ থানা ও ৬ তদন্তকেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফক...

২০২৬-০৭-০১ ২২:২৮