মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

আজ ঘোষণা হচ্ছে পদার্থবিজ্ঞানে নোবেল, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান

২০২৬ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঘোষণা করা হবে। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা আসার কথা রয়েছে।

প্রতি বছরই নোবেল ঘোষণার আগে সম্ভাব্য বিজয়ীদের নিয়ে জল্পনা থাকে। তবে নোবেল কমিটির মনোনয়ন ও বাছাই প্রক্রিয়া গোপন থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিতভাবে কারও নাম জানা যায় না। নোবেল কর্তৃপক্ষ মনোনয়নসংক্রান্ত তথ্য ৫০ বছর পর্যন্ত প্রকাশ করে না।

এবার সম্ভাব্য আলোচনায় রয়েছে কোয়ান্টাম তথ্যবিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, কনডেন্সড ম্যাটারসহ পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র। আহারোনভ-বোহম ইফেক্ট ও জ্যামিতিক বা বেরি ফেজ নিয়ে দীর্ঘদিনের গবেষণার জন্য ইয়াকির আহারোনভ ও মাইকেল বেরির নামও বিভিন্ন পূর্বাভাসে এসেছে। দুজনই ১৯৯৮ সালে যৌথভাবে উলফ প্রাইজ পেয়েছিলেন।

এদিকে কোয়ান্টাম কম্পিউটিং ও উচ্চশক্তির জ্যোতির্পদার্থবিজ্ঞানও সম্ভাব্য ক্ষেত্র হিসেবে আলোচনায় রয়েছে। সাম্প্রতিক সময়ে ২০২৬ সালের উলফ প্রাইজ পাওয়া পদার্থবিজ্ঞানী জুন ইয়ের নামও আলোচনায় এসেছে। ইম্মানুয়েল ব্লখের সঙ্গে যৌথভাবে পাওয়া ওই পুরস্কারে অতি-শীতল পরমাণু ব্যবস্থা নিয়ন্ত্রণে তাদের গবেষণাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তবে এসবই সম্ভাব্যতা ও বিভিন্ন পূর্বাভাসের অংশ। শেষ পর্যন্ত কোন গবেষণার জন্য এবং কাদের এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল দেওয়া হবে, তা জানা যাবে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের আনুষ্ঠানিক ঘোষণায়।

গত বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট ও জন এম. মার্টিনিস। বৈদ্যুতিক বর্তনীতে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

আরও

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

আন্তর্জাতিক

বন বাঁচাতে ভারতে কাটা হচ্ছে দেড় লাখ গাছ, কারণ কী

ভারতের মধ্যপ্রদেশে শালবন রক্ষায় প্রায় ১ লাখ ৪৭ হাজার আক্রান্ত শালগাছ কাটার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। শাল কাঠভেদী প...

২০২৬-১০-০৪ ১৮:১৪

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

আন্তর্জাতিক

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এর...

২০২৬-১০-০৪ ১৬:৫১

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

আন্তর্জাতিক

যাত্রীদের প্রাণ বাঁচানো সেই ভারতীয় পাইলটের সঙ্গে দেখা করলেন দুবাই যুবরাজ

মাঝ আকাশে সহকারী পাইলটের হামলায় গুরুতর আহত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার। সেখানে তার...

২০২৬-১০-০৩ ২০:১৭

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

আন্তর্জাতিক

গাজায় চিকিৎসাসামগ্রী প্রবেশে বিলম্বে ‘ভয়াবহ পরিণতির’ শঙ্কা ডব্লিউএইচওর

ইসরায়েল থেকে গাজায় জীবন রক্ষাকারী ওষুধ, কৃত্রিম অঙ্গসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রবেশে বারবার বিলম্বের কারণে জরুরি চিকি...

২০২৬-১০-০৩ ১৬:৩৫

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

আন্তর্জাতিক

মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা—এমনটাই দাবি করেছ...

২০২৬-১০-০২ ২৩:১৭