বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

বিরল এক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পবিত্র কাবা। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, আজ বুধবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। বছরে এ ধরনের ঘটনা দুবার ঘটে। এ ঘটনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা প্রাকৃতিক পদ্ধতিতে নির্ভুলভাবে কিবলার দিক নির্ণয় করে থাকেন। মঙ্গলবার (১৪ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। এ সময় সূর্য ৯০ ডিগ্রি কোণে প্রায় খাড়াভাবে অবস্থান করবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেছেন, দিগন্তের ওপরে সূর্য দৃশ্যমান এমন সব স্থানে ওই মুহূর্তে সূর্য সরাসরি কাবার দিকে থাকবে। ফলে যেকোনো খাড়া বস্তুর ছায়া ঠিক বিপরীত দিকে পড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে কিবলার দিক নির্ধারণ করতে দর্শনার্থীরা বা পর্যবেক্ষকরা একটি সমতল জায়গায় খাড়াভাবে একটি বস্তু স্থাপন করতে পারেন। এরপর নির্ধারিত সময়ে সূর্য বা বস্তুর ছায়ার দিক অনুসরণ করে কিবলার দিক নির্ণয় করা সম্ভব হবে।

গালফ নিউজ জানিয়েছে, এই পদ্ধতিটি মক্কা থেকে দূরবর্তী স্থানগুলোতে বিশেষভাবে কার্যকর। অন্যদিকে জেদ্দার মতো নিকটবর্তী শহরগুলোতে বিদ্যমান কিবলার দিক সঠিক কি না, তা নিশ্চিত করতেও এটি ব্যবহার করা যেতে পারে।

আবু জাহরা বলেছেন, এই ঘটনাটি একটি প্রাকৃতিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এটি মূলত মক্কার অক্ষাংশের সঙ্গে সূর্যের আপাত অবস্থানের সামঞ্জস্যের কারণে ঘটে। এর মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা নির্ভরযোগ্যভাবে কিবলার দিক নির্ধারণ করে থাকেন।

আরও

মরক্কো বিজয়ে মুসলিম যোদ্ধাদের ৭০ বছর সময় লেগেছিল যে কারণে

অন্যান্য

মরক্কো বিজয়ে মুসলিম যোদ্ধাদের ৭০ বছর সময় লেগেছিল যে কারণে

বর্তমান মরক্কো ইসলামের ইতিহাসে মাগরেব বা উত্তর আফ্রিকা হিসেবে পরিচিত। মরক্কো ছাড়াও বর্তমান আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়...

২০২৬-০৬-৩০ ১২:৩৩

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

অন্যান্য

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভর...

২০২৬-০৬-২৭ ১১:৫৩

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

অন্যান্য

মহিমান্বিত আশুরা: ইতিহাস, তাৎপর্য ও আত্মশুদ্ধির মহোৎসব

ইসলামি শরিয়ত ও ইতিহাসের পাতায় হিজরি মহররম মাসের ১০ তারিখ অর্থাৎ ‘পবিত্র আশুরা’ এক অনন্য ও তাৎপর্যপূর্ণ দিন। সৃষ্টির সূচন...

২০২৬-০৬-২৫ ১৪:০০

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

অন্যান্য

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুয়ত প্রাপ্তির দ্বাদশ বছরের ঘটনা। মক্কার কুরাইশদের পক্ষ থেকে তখন মুসলিমদের ওপর নেমে এসেছ...

২০২৬-০৬-২১ ১৩:০৭

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

অন্যান্য

বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহ...

২০২৬-০৬-১৯ ২৩:০৬

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

অন্যান্য

নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে বাংলাদেশের আম উপহার

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস এ বছরের ‘সিজন’স বেস্ট কমপ্লিমেন্টস উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক ন...

২০২৬-০৬-১২ ২৩:০২