শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

২৯ মে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

২৯ মে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস প্রতি বছর ২৯শে মে বিশ্বজুড়ে পালিত হয়। জাতিসংঘের হয়ে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে সম্মান জানাতে এবং তাঁদের আত্মত্যাগকে স্মরণ করতে এই দিনটি উদ্‌যাপন করা হয়।

১৯৪৮ সালের ২৯শে মে মধ্যপ্রাচ্যে আরব-ইসরায়েল যুদ্ধবিরতি তদারকির মাধ্যমে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন শুরু হয়। এই দিনটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৫৭/১২৯ প্রস্তাব অনুযায়ী ২৯ মে-কে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি ফেরাতে গিয়ে নিহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বর্তমানে কর্মরত শান্তিরক্ষীদের সাহস ও নিষ্ঠাকে স্বীকৃতি দেওয়া।  

বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ ও সক্রিয় অংশগ্রহণকারী দেশ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং পুলিশের হাজার হাজার সদস্য অত্যন্ত সফলতার সঙ্গে বিশ্বশান্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন। পুরুষদের পাশাপাশি বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও বৈশ্বিক শান্তি মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং তাদের অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

শান্তিরক্ষাকার্যে নিয়োজিত সৈনিকদের হালকা নীল রঙের হেলমেট বা বেরেটের কারণে তাঁদের প্রায়ই "ব্লু হেলমেট" বলা হয়। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত শান্তিরক্ষীদের মরণোত্তর এই সম্মানজনক পদকে ভূষিত করা হয়।জাতিসংঘের এই শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বে মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এক অনন্য উদ্যোগ।

আরও

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

জাতীয়

‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর

চট্টগ্রাম বন্দরে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুর সরকার। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা...

২০২৬-০৮-১৩ ১৯:১৩

নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান

জাতীয়

নিঝুম দ্বীপের বালিতে ২৫ শতাংশ মূল্যবান ভারী খনিজের সন্ধান

বঙ্গোপসাগরের বুকে মেঘনা মোহনায় জেগে ওঠা নিঝুম দ্বীপের সৈকতের বালিতে বিপুল পরিমাণ মূল্যবান ভারী খনিজের সন্ধান পেয়েছেন গবে...

২০২৬-০৮-১৩ ১৮:৫৯

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা করছে সরকার

জাতীয়

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা করছে সরকার

সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে সমন্বিত নীতিমালা প্...

২০২৬-০৮-১৩ ১৮:০৬

ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

জাতীয়

ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য প্রস্তাবক হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আ...

২০২৬-০৮-১৩ ১৫:৫১

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

জাতীয়

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয...

২০২৬-০৮-১৩ ১৩:৪০

রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

জাতীয়

রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম...

২০২৬-০৮-১৩ ১৩:০৭