মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা

রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ ১৯ বছরের আইনি ও প্রশাসনিক লড়াই শেষে অবশেষে চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন পুলিশ কর্মকর্তা।

২০০৭ সালে ‘দলীয় বিবেচনায়’ নিয়োগের অভিযোগে বাতিল হওয়া পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের নিয়োগ আদেশ প্রত্যাহার করেছে সরকার। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই যুগান্তকারী সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য চূড়ান্তভাবে বাছাইকৃত ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব-ইন্সপেক্টরের (নিরস্ত্র) নিয়োগ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাতিল করা হয়েছিল। দীর্ঘ সময় পর সেই আদেশ প্রত্যাহার করে নির্বাচিতদের সরকারি চাকরিতে পুনরায় নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত শর্তসাপেক্ষে চাকরিতে যোগ দিতে পারবেন। এই নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—২০০৭ সালে নিয়োগ বাতিল না হলে তারা যে তারিখে স্বাভাবিকভাবে চাকরিতে যোগদান করতেন, সেই তারিখ থেকেই তাদের ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) নির্ধারণ করা হবে। অর্থাৎ, তারা তাদের ব্যাচের সমমর্যাদায় পদোন্নতি ও জ্যেষ্ঠতার সুবিধা পাবেন। তবে প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, তারা এই দীর্ঘ সময়ের জন্য কোনো ধরনের আর্থিক সুবিধা বা বকেয়া বেতন পাবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নবনিযুক্ত এই কর্মকর্তাদের জন্য ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-বিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাচের গ্রেডেশন তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়েছে।

আরও

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

জাতীয়

অনলাইন প্রতারণায় ৩৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কম্বোডিয়াভিত্তিক একটি আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি তিন সদস্যকে গ্রেপ্তার করেছে...

২০২৬-০৯-২৮ ১৪:৫৭

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয়

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা...

২০২৬-০৯-২৭ ২৩:২৪

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

জাতীয়

সংবিধান সংশোধনে বিল জানুয়ারিতে: থাকছে সাংবিধানিক গণভোটের প্রস্তাব

আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন...

২০২৬-০৯-২৭ ২০:৫০