মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

১৭ বছর পর দেশে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছর পর দেশে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ বছর পর দেশে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানেই অনুষ্ঠিত হবে এ জামাত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠেয় জামাতে প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।

সোমবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম জানান, মুসল্লিদের নির্বিঘ্নে ও পবিত্রতার সঙ্গে নামাজ আদায়ের জন্য সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রায় ২৫,৪০০ বর্গমিটার আয়তনের ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা প্রবেশপথ এবং পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো এলাকায় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে এবং পর্যাপ্ত ফ্যান, লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে।

বৈরী আবহাওয়ার সম্ভাবনা মাথায় রেখে বৃষ্টি নিরোধক সামিয়ানা টানানো হয়েছে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মুসল্লিদের অজুর জন্য একসঙ্গে প্রায় ১৪০ জনের অজুর ব্যবস্থা করা হয়েছে। প্রবেশপথে এবং প্রাঙ্গণে পর্যাপ্ত খাবার ও পানি সরবরাহ, জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা সেবা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য মোট চারটি ফটক এবং বের হওয়ার জন্য সাতটি ফটক রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় কঠোর নজরদারি চালাবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিনির্বাপন ব্যবস্থাও প্রস্তুত থাকবে।

প্রশাসক আবদুস সালাম জানান, প্রধান জামাতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন।

আরও

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

জাতীয়

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মোট ৩২টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ম...

২০২৬-০৬-২৯ ২২:১৩

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

জাতীয়

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জান...

২০২৬-০৬-২৯ ২১:৫৮

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

জাতীয়

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

দেশের কওমি ধারার মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ চলতি প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শ...

২০২৬-০৬-২৯ ২১:৪৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

দেশের পাহাড় এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও স...

২০২৬-০৬-২৯ ২১:২৮

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

জাতীয়

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি...

২০২৬-০৬-২৯ ২১:১৯

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয়

কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ কর সংস্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে কর কমানো এবং করমুক্ত আয়ের সীমা ব...

২০২৬-০৬-২৯ ২০:১৫