এক্সক্লুসিভ
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে অশান্ত বাংলাদেশ, চতুর্থ দিনেও অবরুদ্ধ শিল্পাঞ্চল
ঢাকার উপকণ্ঠে শিল্পাঞ্চলের রাস্তায় মঙ্গলবার সকাল থেকেই থমকে যান চলাচল। কোথাও শ্রমিকেরা মহাসড়কের উপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন, কোথাও তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চতুর্থ দিনে পড়তেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুর ও সাভারের আশুলিয়া। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাস্তায় নামানো হয়েছে সাঁজোয়া যান ও জলকামানও।
২০২৬-১১-০৩ ১২:৩৫